CBSE Exam-1Education Others 

সিবিএসই-র দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষার পদ্ধতি বদল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে আগামী বছর থেকে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার পদ্ধতিও বদল হচ্ছে। বিজ্ঞপ্তি দিয়ে বোর্ড সূত্রে জানানো হয়েছে, এবার থেকে দুটি পরীক্ষাই বছরে ২ বার করে হবে। এরপর সেই জোড়া পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত মার্কশিট। এ বিষয়ে আরও জানানো হয়েছে, নতুন ব্যবস্থায় প্রথম পরীক্ষাটি নেওয়া হবে চলতি বছরের শেষেই। দুটি ক্ষেত্রেই শিক্ষাবর্ষ কার্যত দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। করোনা আবহে পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। পড়ুয়াদের স্বার্থে বিষয়টি মাথায় রেখে এ বছরের মতো ২০২২ সালেও পাঠ্যক্রম ৩০ শতাংশ কমই রাখা হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment