বক্সাম আন্তর্জাতিক বক্সিংয়ে সাফল্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বক্সাম আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার সেমিফাইনালে বিকাশ কৃষাণ। ৬৯ কেজি বিভাগে এই সাফল্য। মণীশ কৌশিক ৬৩ কেজি-সহ তিন ভারতীয় বক্সারের এই কৃতিত্ব। পরাজিত হলেন বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপোর পদকপ্রাপ্ত আর এক ভারতীয় বক্সার অমিত পঙ্ঘাল ৫২ কেজি বিভাগে। ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে পৌঁছলেন মহম্মদ হুসামুদ্দিন।

