UntitledBreaking News Politics 

প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূলের-আত্মবিশ্বাসী মমতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মমতা লড়বেন নন্দীগ্রামে। বিধানসভা-২০২১ প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল। এবারওপ্রার্থী তালিকায় চমক তৃণমূলের । প্রার্থীতালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রার্থী হলেন শোভনদেব চট্টোপাধ্যায়।

একুশের বিধানসভা নির্বাচনে ২৯১টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। কার্শিয়াং, কালিম্পং ও দার্জিলিংয়ের আসন ছাড়া হল গোর্খা জনমুক্তি মোর্চাকে। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার জায়গা পেলেন ৪২ জন মুসলিম প্রার্থী। ৫০ জন মহিলা প্রার্থী হচ্ছেন এবার তৃণমূলে। আবার তফশিলিরা ৭৯টি আসন থেকে লড়বেন তৃণমূলের হয়ে। এবার প্রার্থীতালিকা থেকে বাদ পড়লেন অনেক বড় মুখ। মমতা এবার প্রার্থী হবেন না ভবানীপুরে। তাঁর বদলে‌ শোভনদেব চট্টোপাধ্যায়। রাসবিহারী থেকে লড়বেন দেবাশিস কুমার।

আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলার সংস্কৃতি যাঁরা জানে না সেই বহিরাগত নয়, বাংলার রাশ থাকবে বাংলার লোকের হাতেই। এই নির্বাচন বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই বলেও মন্তব্য করেন তিনি।

Related posts

Leave a Comment