বিরসা দাশগুপ্তের নতুন ছবি

Psycho

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিচালক বিরসা দাশগুপ্ত নতুন ছবির শুটিং শুরু করতে চলেছেন। জানা গিয়েছে, ছবির নাম ‘সাইকো’। সূত্রের খবর, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। ২০১৯ সালে বিরসার শেষ ছবি ‘বিবাহ অভিযান’ মুক্তি পেয়েছিল। পাশাপাশি ‘মাফিয়া’ ও ‘ব্ল্যাক উইডোজ’ নামে পরপর দুটি ওয়েব সিরিজ তিনি পরিচালনা করেন। মোনা সিং, শমিতা শেট্টি ও স্বস্তিকা মুখোপাধ্যায়দের নিয়ে তৈরি ‘ব্ল্যাক উইডোজ’ দর্শকদের গ্রহণযোগ্য হয়েছিল। প্রযোজনা সংস্থা এসভিএফ এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ করা হয়েছে। আরও জানা গিয়েছে, খুব দ্রুতই শুটিং শুরু হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *