শ্যামাপ্রসাদের আদর্শে বিজেপি এগিয়ে চলবে: দিলীপ ঘোষ

Snapshot

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ তাঁর মূর্তিতে মাল‍্যদান করলেন বিজেপি রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি জানান, এই বছর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমরা। শ্যামাপ্রসাদবাবুর আদর্শ নিয়ে আগামী দিনে বিজেপি এগিয়ে চলবে বলেও জানান তিনি।

পাশাপাশি নাগরিক সংশোধনী বিল পাশ থেকে একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রশংসাও করেছেন বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে তিনি অভিযোগ করে জানান, আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বহু মানুষের নাম এখনও পর্যন্ত রাজ‍্য সরকারের কাছে পৌঁছয়নি। যাঁরা ক্ষতিগ্রস্ত তাঁরা কিছু পাই নি। শুধুমাত্র পার্টির কর্মীরা পেয়েছেন। যে সব তৃণমূলের কর্মীরা টাকা নিয়েছে তাঁদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া উচিত।

বিজেপির রাজ্য সভাপতির আরও অভিযোগ, নতুন নতুন কর্মসূচি তৈরি করে মুখ‍্যমন্ত্রী দলের ভাব মূর্তি ফেরাতে চাইছেন। প্রশাসনের অযোগ্যতার জন্য তৃণমূল কর্মীরা আম্ফানের টাকা লুঠ করছে। বিধানসভা নির্বাচনের আগে পার্টি স্বচ্ছ রাখার জন্য টাকা ফিরিয়ে দিচ্ছে তৃণমূল। এছাড়াও দিলীপ ঘোষ জানিয়েছেন, আম্ফান ঘূর্ণিঝড়ে তৃণমূলের মুখ‍্যমন্ত্রী আর বিদায়ী মেয়রকে দেখা গিয়েছে। আর কাউকে দেখা যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *