বিজেপির ইশতেহার- “সোনার বাংলা সঙ্কল্পপত্র” প্রকাশ

bjp and menofesto

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বঙ্গ নির্বাচনে ইশতেহার প্রকাশ করল বিজেপি। বাংলা দখলে কৃষক দরদী ভারতীয় জনতা পার্টি। ইশতেহার প্রকাশ করলেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কী কী করবে দল, সেই খতিয়ানও তুলে ধরলেন অমিত শাহ। ইশতেহার- “সোনার বাংলা সঙ্কল্পপত্র” প্রকাশ হল। বাংলার বিধানসভা নির্বাচনের লক্ষ্যেই এই বিজেপির ইশতেহার। পূর্ব মেদিনীপুরের এগরায় ভোট প্রচারের পর সন্ধেয় বিজেপির ইশতেহার প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার মানুষের স্বার্থে একাধিক প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের জন্য পরিষেবা মিলবে ক্ষমতায় এলে।

উল্লেখ করা যায়,গত ১ মাস ধরে রাজ্যজুড়ে মানুষের মতামত নিয়ে এই “সঙ্কল্প পত্র” তৈরি করা হয়েছে বলেও দাবি করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ বিষয়ে জানানো হয়েছে,সঙ্কল্পপত্রে সাধারণ মানুষের জন্য নানা কর্মপরিকল্পনা ছাড়াও বিশেষ নজর দেওয়া হয়েছে বাংলার কৃষকদের জন্য। এদিন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে পূর্বের ৩ বছরে ৬ হাজার টাকা করে ৭৫ লক্ষ কৃষককে ১৮ হাজার করে বকেয়া টাকা প্রথমেই দেওয়া হবে বলে জানিয়েছেন অমিত শাহ। এরপর কেন্দ্রীয় প্রকল্পের ৬ হাজার টাকা এবং রাজ্যের প্রকল্পের ৪ হাজার মিলিয়ে ১০ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে, কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েদের পড়াশোনা পুরোপুরি বিনামূল্যে করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি পরিবহণে মহিলাদের পুরোপুরি বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *