সাগর ব্লকে রক্তসঙ্কট মোকাবিলায় রক্তদান

Blood Donation-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাগরদ্বীপে রক্তদান ডাক্তার-স্বাস্থ্যকর্মীর। সূত্রের খবর, লকডাউনে সাগরদ্বীপের সঙ্গে মূল ভূ-খণ্ডের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। সাগর ব্লকে রক্তসঙ্কট মোকাবিলায় সেখানকার হাসপাতালের ৮০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রক্ত দিয়েছেন। জানা গিয়েছে, ওই ব্লকে ৫০ জন থ্যালাসেমিয়া রোগীকে নিয়মিত রক্ত দিতে হয়। আবার প্রসূতিদের বেশিরভাগই রক্তাল্পতায় ভুগতে দেখা যায়। সাগর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানা গিয়েছে, রক্তের সঙ্কট চরমে ওঠায় আমরা ডায়মন্ডহারবার স্বাস্থ্য-জেলার কর্তাদের সঙ্গে আলোচনা করি। এরপর রক্তদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানা গিয়েছে, গত ১৫ মার্চ থেকে হাসপাতালেই রয়েছেন সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। আপাতত রক্তের সঙ্কট সামাল দেওয়া সম্ভব হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যায়। পরিস্থিতি বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *