দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার সেনা হাসপাতালে আক্রান্ত ২৪

Delhi Cantonment Hospital

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেনা হাসপাতালে আক্রান্ত ২৪ জন। সূত্রের খবর, দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার সেনা হাসপাতালে ভর্তি ২৪ জন সেনা আধিকারিকের করোনা পরিস্থিতিতে সংক্রমণ ধরা পড়ে। জানা গিয়েছে, সকলেই ক্যান্সার বিভাগে ভর্তি ছিলেন। অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের মধ্যে এখনও পর্যন্ত কারও সংক্রমণের খবর নেই। সংক্রমিতদের মধ্যে কর্মরত ও প্রাক্তন ছাড়াও রয়েছেন কর্মরতদের পরিজনরাও। এখনও পর্যন্ত বেশ কয়েকজনের রিপোর্ট আসা বাকি রয়েছে। প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ও তাঁদের আত্মীয়-পরিজন মিলিয়ে এখনও পর্যন্ত মোট করোনা পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা ৯৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *