ভিসা আপাতত স্থগিত

Indian Visa

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাসপেন্ড ভিসা। সূত্রের খবর, আন্তর্জাতিক বিমান চলাচল শুরু না-হওয়া পর্যন্ত ভারতে আসতে ইচ্ছুক সাধারণ বিদেশি নাগরিকদের দেওয়া সব ভিসা আপাতত সাসপেন্ড করেছে কেন্দ্র। আবার স্থগিত রাখা হচ্ছে অনাবাসী ভারতীয়দের বিশেষ ভিসাও। একটি নির্দেশিকায় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, লকডাউনের জেরে ভারতে আটক বিদেশিদের ভিসার মেয়াদ বিমান চলাচল শুরুর পরেও আরও ৩০ দিন বাড়ানো হচ্ছে। যে সব অনাবাসী ভারতীয় এখানে আটকে রয়েছেন, তাঁরা ভারতে থাকতে পারবেন বলেও জানানো হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *