স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনে রক্তদান

health dipartment

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বেড়েই চলেছে রক্তের চাহিদা।রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়ম মেনে স্বেচ্ছা রক্তদান শিবিরের অনুমতি দিল।আবার এই কঠিন পরিস্থিতিতে রক্তের চাহিদা পূরণে রক্তদান শিবিরের পরামর্শও দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।জানা গিয়েছে,ওই শিবির পরিচালিত হতে হবে নির্দিষ্ট স্থায়ী জায়গায়। তা হতে হবে কমিউনিটি হল,মোবাইল ভ্যান বা বাসে সামাজিক নিয়ম বিধি মেনে। ৫০জনের বেশি রক্তদান করা যাবে না বলে জানানো হয়েছে।আবার মোবাইল ভ্যান বা বাসে রক্তদান শিবির করলে রক্তদাতার সংখ্যা ৪০ জনের মধ্যে রাখতে হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *