মেছুয়ার ফলপট্টি আপাতত সরানো হচ্ছে না

Fruit Market

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেছুয়া থেকে সরছে না ফলবাজার। সূত্রের খবর, বড়বাজারে করোনা সংক্রমণ বাড়ায় মেছুয়ার ফলপট্টি সরানোর ভাবনা শুরু হয় পুর প্রশাসনে। জানা গিয়েছে, পুর ভবনে এক বৈঠকের পর জানানো হয়েছে, ফলপট্টি আপাতত মেছুয়া থেকে সরানো হচ্ছে না। তবে করোনা প্রতিরোধে বিধি-নিষেধ মানতে হবে ব্যবসায়ীদের। উল্লেখ্য, মেছুয়া এলাকার ফল ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাও। সূত্রের আরও খবর, ওই বৈঠকে ফলপট্টি সরানোর বিষয়ে ব্যবসায়ীরা কয়েকদিন সময় চেয়ে নিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন, করোনা প্রতিরোধে সবরকম সতর্কতা মানবেন। ওই আবেদনের পর মেছুয়া ফলবাজার না সরানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, বড়বাজার এলাকার বিভিন্ন ওয়ার্ডের পরিস্থিতি নিয়ে বরো অফিসে বৈঠক করেন ফিরহাদ। বিভিন্ন বাজারে দূরত্ব-বিধি মানা হচ্ছে না বলেও অভিযোগ ওঠে। অনেকেই মাস্ক পরছেন না বলে অভিযোগ। এরপরই ফলপট্টির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *