ভারতে অনূর্ধ-১৭ মহিলা বিশ্বকাপ ২০২১ সালে

under 17 women football

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারতে অনূর্ধ ১৭ মহিলা বিশ্বকাপ ফুটবল শুরু হবে ২০২১সালের ১৭ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ৭ই মার্চ। বিশ্বকাপ এ বছর নভেম্বরে হওয়ার কথা ছিল । দিন বদলে ফিফা নতুন তারিখ ঘোষণা করেছে। ভারতীয় মহিলা ফুটবল দল স্বস্তিতে।তবে নিয়ম একই থাকছে।পরিবর্তন হলে অসুবিধায় থাকতো ভারতীয় দল।জানা গিয়েছে,যাঁরা ২০০৩সালে জন্মেছেন তাঁরা যুব মহিলা বিশ্বকাপে অংশ নিতে পারবেন।উল্লেখ্য, সংগঠক দেশ হিসেবে ভারত সরাসরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।আবার বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে আইএসএল। এক্ষেত্রে বলা হয়েছে, বিশ্বকাপ শুরু হলে যুবভারতী ক্রীড়াঙ্গন সহ ভারতের বড় ফুটবল মাঠগুলি ফিফার আওতায় চলে আসবে।এক্ষেত্রে আইএসএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হলে সমস্যায় পড়বে। ভারতীয় ফুটবলে বাংলার একমাত্র প্রতিনিধি আসানসোলের আদ্রিজা সরখেল নিজেকে ফিট রাখার জন্য স্থানীয় মাঠে অনুশীলন করছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *