Urbashi RautelaOthers 

করোনা মোকাবিলায় উর্বশীর দান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উর্বশী রাউতেলা করোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। সূত্রের খবর, ৫ কোটি টাকা করোনা ত্রাণ তহবিলে দান করলেন এই অভিনেত্রী। উল্লেখ্য, উর্বশী ইনস্টাগ্রামে ভার্চুয়াল ডান্স মাস্টার ক্লাস শুরুর কথা ঘোষণা করেছিলেন। এতে যোগ দিতে কোনও টাকা লাগবে না বলেও জানানো হয়েছে। প্রায় ১.৮ কোটি মানুষ উর্বশীর তাঁর উদ্যোগে সামিল হয়েছেন বলে জানা গিয়েছে। এর থেকে ৫ কোটি টাকা আয় করেছেন অভিনেত্রী। তা তিনি করোনার তহবিলে তুলে দিয়েছেন বলে জানা যায়।

Related posts

Leave a Comment