বক্সিং রিংয়ে মাইক টাইসনকে দেখার সম্ভাবনা বাড়ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের রিংয়ে ফেরার ইঙ্গিত দিলেন টাইসন। সূত্রের খবর, ফের বক্সিং রিংয়ে মাইক টাইসনকে দেখার সম্ভাবনা বাড়ছে। প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের ভিডিও পোস্ট করেছেন বলে জানা যায়। তিনি লিখেছেন, আমি ফিরে এসেছি। উল্লেখ্য, এর আগে ৫৩ বছর বয়সী টাইসন জানিয়েছিলেন, রিংয়ে ফিরবেন প্রদর্শনী ম্যাচে অর্থ তুলে দান করার জন্য। এখনও তাঁর দখলে রয়েছে কনিষ্ঠতম হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড।

