জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক কার্লটন চ্যাপম্যান প্রয়াত

Carlton Chapman

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কার্লটন চ্যাপম্যান (৪৯) প্রয়াত হলেন। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি রেখে গেলেন স্ত্রী ও দুই সন্তানকে। সূত্রের খবর, টাটা ফুটবল অ্যাকাডেমির প্রাক্তনী চ্যাপম্যান ১৯৯৩ সালে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। ওই বছরই এশিয়ান কাপ উইনার্স কাপে ইরাকের আল জাওরা ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ৬-২ ফলাফলে জয়ী হয়। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন চ্যাপম্যান। এরপর ১৯৯৫ সালে চ্যাপম্যান যোগ দিয়েছিলেন জেসিটিতে।

১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন চ্যাপম্যান। মূলত তাঁর অধিনায়কত্বে ১৯৯৭ সালে সাফ কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। পরবর্তী সময়ে যুক্ত হয়েছিলেন কোচিংয়ে। ভাইচুং ভুটিয়া সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, চ্যাপম্যানের মৃত্যুতে আমি স্তম্ভিত। খুব তাড়তাড়ি চলে গেল। ১৯৯৭ সালে এফসি কোচিতে যান চ্যাপম্যান। এক বছর পর ফিরে আসেন লাল-হলুদে। ২০০১ সালে ইস্টবেঙ্গলের প্রথম জাতীয় লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ ক্রীড়াজগৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *