explosion Accident Others 

চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় বিস্ফোরণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর চম্পাহাটির হাড়ালে রবিবার গভীর রাতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্র আওয়াজে ছুটে আসেন আশপাশের লোকজন। ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টাও চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের জেরে কারখানার চাল উড়ে যায়, অ্য়াজবেস্টাস চুরমার হয়ে যত্রতত্র ছাড়িয়ে পরে। কারখানার টিনের পার্টিশান একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই কারখানায় বিভিন্ন ধরনের বাজি তৈরি হত। বারুইপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটির পর থেকে পলাতক বাজি কারখানার মালিক। অনুমান, কারখানায় অবৈধ বারুদ মজুত করা ছিল, তা থেকেই…

Read More
dharmatala Accident Breaking News 

রানি রাসমণি অ্যাভিনিউয়ে চলন্ত বাসে আগুনে এলাকায় চাঞ্চল্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চলন্ত বাসে আগুন লাগায় চাঞ্চল্য। জানা গিয়েছে, ধর্মতলায় এক চলন্ত বাসে আগুন লাগে। তবে যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়ে যান বলে জানা যায়। সূত্রের খবর, আগুন লাগার পরিস্থিতিতে জানতে পেরে আতঙ্কে চলন্ত বাস থেকে হুড়োহুড়ি করে নামতে থাকেন যাত্রীরা। সূত্রের আরও খবর, রানি রাসমণি অ্যাভিনিউতে এই দুর্ঘটনাটি ঘটেছে। এরপর বাসটি ধোঁয়ায় ঢেকে গেলে বিস্ফোরণের আশংকায় এলাকায় আতঙ্ক ছড়ায়। আশেপাশের এলাকাতে বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে খবর। এরপর দমকলে খবর দিলে দমকলের ১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকলবাহিনীর…

Read More
digha 2 Accident Breaking News 

দিঘা মোহনার মাছ বাজারের বিধ্বংসী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

গভীর রাতেই আচমকাই আগুন। আর তার জেরে ভস্মীভূত দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্র সহ বাজারের একাধিক দোকান।

Read More
elephant Accident Others 

পশ্চিম মেদিনীপুরে জলে ডুবে মৃত্যু হস্তিশাবকের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মায়ের সঙ্গে নদী পেরোতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক হস্তিশাবকের। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের চাউলি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও বনদফতর সূত্রের খবর, প্রায় ২০-২১ টি হাতির একটি পাল আস্তানা তৈরি করে এলাকায় তাণ্ডব চালায়। পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি করে। জানা যায়, ওই হাতির দলটি দুই দলে বিভক্ত হয়ে পড়ে। প্রথম দলটিতে প্রায় ১০ -১২ টি হাতি ধরমপুর কদমডিহার জঙ্গলের দিক থেকে গোয়ালতোড় আর শাঁখাভাঙ্গার কাছে তমাল নদীর চরে খাবারের সন্ধানে বেরিয়ে নদী পেরিয়ে কাঁকড়িশোলের দিকে চলে যায়। অন্যদিকে পরের দলটি রাতে…

Read More
Deboshri Chatterjee Accident Breaking News 

পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশের প্রথম মহিলা ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়ের

পথ দুর্ঘটনায় মারা গেলেন কলকাতার পুলিশের প্রথম মহিলা ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়।

Read More
Dalhousie Incident Accident 

বাসের ধাক্কায় ডালহৌসি মোড়ে গুরুতর আহত এক ব‍্যক্তি

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ সরকারি বাসের ধাক্কায় ডালহৌসি মোড়ে এক ব‍্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারি বাসটির গতি বেশি থাকায় এই দূর্ঘটনা ঘটে। আহত ব‍্যক্তির পরিচয় জানা যায় নি। এই ঘটনার জেরে ডৌলহৌসি মোড়ে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, গুরুতর অবস্থায় ওই ব‍্যক্তিকে অ্যাম্বুলেস করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Read More