আজ আবহাওয়া
বর্ষায় অনেকটাই স্বস্তি। কলকাতা মহানগরে বৃষ্টি শুরু। আবহাওয়া বৃষ্টি ভেজা থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বস্তির বৃষ্টি ৷
বর্ষায় অনেকটাই স্বস্তি। কলকাতা মহানগরে বৃষ্টি শুরু। আবহাওয়া বৃষ্টি ভেজা থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বস্তির বৃষ্টি ৷
পাকিস্তানের রেকর্ড ভাঙলেন শিখর ধাওয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ জয়ের নতুন নজিরের পাশাপাশি নতুন রেকর্ড হল ভারতের । ২০০৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নিয়ে ১২ বার ওয়ান-ডে সিরিজ জয়ী হল ভারত।
কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ সালের ২৬ জুলাইয়ের ঘটনা। শীতের শেষে পাহাড়ে বরফ গলার সুযোগ নিয়ে পাক সেনা ও পাক মদতপুষ্ট জঙ্গিরা চুক্তি লঙ্ঘন করে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। টানা ৬০ দিন লড়াই করার পর পাক অধিকৃত আউটপোস্ট পুনরুদ্ধার করে ভারতীয় সেনা।
কলকাতা সংলগ্ন কয়েকটি জেলায় মাঝারি মানের বৃষ্টি হয়েছে। আকাশ অনেকটাই মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, সারাদিনই মেঘলা আকাশ দেখা যাবে ৷ কোথাও কোথাও হালকা ও মাঝারি বৃষ্টি হবে ৷ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ৷
অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে সিরিজ জয়ী হল ভারত। দুরন্ত খেলেছেন সঞ্জু ও শ্রেয়স। শেষ ১০ ওভারে বাকি ছিল ১০০ রান। অক্ষর প্যাটেলের অনবদ্য ব্যাটিংয়ে জয় পেল ভারত। এক ম্যাচ বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ী হল ভারত।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো নীরজের। মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগনে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে জাভলিনে রুপো জয়ী হলেন তিনি। টোকিও অলিম্পিকে চ্যাম্পিয়ন নীরজ চোপড়া ৮৮.১৩ মিটার দূরত্ব স্পর্শ করে রুপো জয় করলেন।
সপ্তাহ জুড়েই বৃষ্টির পূর্বাভাস। রাজ্য জুড়েই এই বৃষ্টির ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের খবর,দক্ষিণবঙ্গে স্বল্প ও মাঝারি বৃষ্টিপাত হবে। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে বলেও জানানো হয়েছে।
দেশের ১৫তম রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু। সংসদের সেন্ট্রাল হলে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা। প্রথম আদিবাসী মহিলা হিসাবে এই পদে আসীন হলেন তিনি।
দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার ইঙ্গিত। মাঝে মাঝে মেঘলা আকাশ দেখা যাবে। কয়েক পশলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বলে জানানো হয়েছে। কলকাতা সহ বেশ কিছু জেলায় মূলত মেঘলা আকাশ বিরাজ করবে।
ভারতের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। প্রথম কোনও আদিবাসী মহিলা এই পদে আসীন হলেন। দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। সূত্রের খবর,এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু প্রথম রাউন্ডের শেষে সাংসদদের ৭৪৮ টি ভোটের মধ্যে ৫৪০ টি ভোটে এগিয়ে যান।