সুন্দরবন ও বিপর্যয়
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে ক্রমশ । এই পরিবর্তনের মাত্রা বাড়লে বিপদও বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে উপকূলীয় অঞ্চলের বড় অংশ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলছেন বিজ্ঞানী ও পরিবেশ বিশেষজ্ঞরা।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে ক্রমশ । এই পরিবর্তনের মাত্রা বাড়লে বিপদও বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে উপকূলীয় অঞ্চলের বড় অংশ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলছেন বিজ্ঞানী ও পরিবেশ বিশেষজ্ঞরা।
ভুটান রাজ্যের সঙ্গে রেলপথ জুড়তে চাইছে ভারত। বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে এই প্রয়াস বলে জানা গিয়েছে। অসম রাজ্যের কোকড়াঝাঁর থেকে ভুটানের গ্যালিফু পর্যন্ত রেললাইন বসানোর প্রচেষ্টা রয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, পণ্যবাহী ট্রেন পরিষেবায় বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে ভুটানের সঙ্গে ভারতের রেল যোগাযোগ স্থাপন করার পরিকল্পনা।
আইসিসি ওয়ান-ডে ক্রিকেট রাঙ্কিং তালিকায় ৬ নম্বরে নেমে গেলেন ঝুলন গোস্বামী। বাংলার এই পেস বোলারের রেটিং পয়েন্ট ৬৬৩। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একেলস্টোন। অন্যদিকে ব্যাটিং বিভাগে ৮ নম্বর স্থান ধরে রেখেছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ও ওপেনার স্মৃতি মান্থানা।
সিরিজ জয়ী হল শ্রীলঙ্কা। ৩০ বছরের ইতিহাসে এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়াকে পরাজিত করল লঙ্কাবাহিনী। রীতিমতো ঘরের মাঠে হারাল শ্রীলঙ্কা। ৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে শ্রীলঙ্কা। চতুর্থ ওয়ান-ডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে ২৫৮ রান। চরিত আসালাঙ্কা ১১০ রান করেছেন। অন্যদিকে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তোলে ২৫৪ রান।
কলকাতা সহ তৎসংলগ্ন জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে। পূর্ব কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ঝড়-বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর ৷ পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির কথা বলা হয়েছে ৷
আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। দেশব্যাপী ভারী বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। এক্ষেত্রে বলা হয়েছে,গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গ জুড়ে মৌসুমী বায়ু বিরাজ করছে। অন্যদিকে উত্তরবঙ্গ জুড়েই মৌসুমী বায়ু প্রবেশ করেছিল পূর্বেই ।
তৃতীয় ওয়ান ডে-তে অস্ট্রেলিয়াকে পরাজিত করল শ্রীলঙ্কা। ৬ উইকেটে জয়ী হয়েছে লঙ্কাবাহিনী। ৫ ম্যাচের সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে গেল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড অপরাজিত ৭০ রান করেন .অধিনায়ক আরন ফিঞ্চ ৬২ রান করেছেন। প্রত্যুত্তরে ৪৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে ম্যাচ জয়ী হয় শ্রীলঙ্কা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
প্রকাশ হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল। পরীক্ষার ৪৮ দিনের মাথায় এই ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রায় ৮১ হাজার পড়ুয়া পরীক্ষায় বসেছিলেন। জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে,আইসিএসই ও সিবিএসসি পড়ুয়াদের কথা বিবেচনা করে ফল প্রকাশ করা হয়েছে। আগস্টের তৃতীয় সপ্তাহে শুরু হবে কাউন্সেলিং। উল্লেখ করা যায়,এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। ছিল। প্রায় ৮১ হাজার পড়ুয়া পরীক্ষায় বসেছিলেন।