weather 27 june

আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গে হালকা বর্ষা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত আবারও। আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামিকাল থেকে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে।

Read More
weather 25 june

আজ আবহাওয়া

ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বেই সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতা-সহ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে। বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে।

Read More
school and campus

রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা

শিক্ষা দফতরের নির্দেশিকা। স্কুল খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে আগামী ২৬ জুন থেকেই। কাল২৫ জুন থেকে শিক্ষক-শিক্ষিকারা ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবেন। রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে,গরমের ছুটির পর সোমবার থেকেই স্কুল খুলে যাচ্ছে পড়ুয়াদের জন্য। এক্ষেত্রে স্কুল খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Read More
weather 24 june

কলকাতায় বৃষ্টি ঝরা আকাশ

টানা বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে বলে সর্বশেষ খবরে জানানো হয় । সকালে আকাশ বেশ পরিষ্কার ছিল ৷ বেলা বাড়তেই বৃষ্টি নামে কলকাতার আকাশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে।

Read More
messi and birthday

লিওনেল মেসি-র জন্মদিবস

লিওনেল মেসি দিয়েগো মারাদোনার পর লাতিন আমেরিকা ও বিশ্ব ফুটবলে অন্যতম একটি নাম। ১৯৮৭সালের ২৪ জুন তাঁর জন্ম। আর্জেন্টিনার রোজারিওতে জন্ম। মেসি ইতালিয়ান বংশোদ্ভূত একটি মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন। তাঁর পিতা একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।

মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক তিনি। ৭ বার
ব্যালন -ডিঅর ও ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন-শু জেতার কৃতিত্ব অর্জন করেছিলেন মেসি। তাঁর ড্রিবলিং ও জাদুকরী ফ্রি-কিক ফুটবলপ্রেমীদের মন জয় করেছে।

Read More
nabanna and mamata

নবান্নে একগুচ্ছ নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ নবান্ন থেকে একগুচ্ছ নয়া সুবিধার কথা ঘোষণা করেছেন তিনি। নয়া প্রমোশনের সুবিধা যেমন রয়েছে, তেমনি মেডিক্যাল বেনিফিটের একাধিক ক্ষেত্রও রয়েছে।

Read More
maharastra politics

মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট : বাড়ছে জট -জটিলতা

মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট আরও প্রকট। এখনও সরকারের জটিলতা কাটেনি। রাজনৈতিক সূত্রের খবর, নতুন দাবি সামনে এনেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। প্রকৃত শিবসেনার নেতা বলে দাবি করেছেন তিনি।

Read More
weather and 23 june

আজ আবহাওয়া

উত্তরবঙ্গে কয়েক দফা বৃষ্টি চলছে। আরও বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,অতি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার সহ জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে আবারও অতিবৃষ্টির সর্তকতার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Read More
tripura and by-election

নিরাপত্তা বলয়ে ত্রিপুরায় চলছে ৪ কেন্দ্রের উপনির্বাচন

ত্রিপুরা রাজ্যে বিধানসভা উপনির্বাচন হচ্ছে । ৪ কেন্দ্রের উপনির্বাচন। নিরাপত্তা বলয় রয়েছে। ৪টি কেন্দ্রের উপনির্বাচনে ২২ জন প্রার্থী রয়েছেন। আগরতলা কেন্দ্রে ৬ জন প্রার্থী রয়েছেন। বরদোয়ালি কেন্দ্রে ৬ জন প্রার্থী। এছাড়া সুরমা ও যুবরাজনগর কেন্দ্রটিতে ৫ জন করে প্রার্থী এই নিৰ্বাচনী লড়াইয়ে নেমেছেন।

Read More