puri and rath

পুরীর রথযাত্রা উৎসব হচ্ছে সাড়ম্বরে

ওড়িশার পুরীতে রথযাত্রার উৎসব পালিত হচ্ছে সাড়ম্বরে । প্রাচীন রীতি ও আচার মেনে পালন করা হচ্ছে সবকিছু। আয়োজক সূত্রের খবর, বর্ণাঢ্য শোভাযাত্রা করে বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেবের বিগ্রহকে মন্দিরের বাইরে এনে স্থাপন করা হয়েছে আলাদা আলাদা রথে।

Read More
weather 1 july

আবহাওয়ার খবর

এ বছর রাজ্যে আগাম বর্ষা প্রবেশ করলেও এর প্রভাব সেভাবে পড়েনি দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে উত্তরবঙ্গে একনাগাড়ে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলোর আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে।

Read More
amarnath and jatra

শুরু অমরনাথ যাত্রা : নিরাপত্তায় সেনা চৌকি

আজ থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। সূত্রের খবর,তীর্থযাত্রীদের প্রথম দলটি জম্মু থেকে যাত্রা শুরু করেছেন পহেলগামের লক্ষ্য নিয়ে। সেখান থেকে শুরু হবে যাত্রা। সেখানে সেনাবাহিনীর তৎপরতা চূড়ান্ত পর্যায়ে বলে জানা গিয়েছে।

Read More
weather 30 june

আবহাওয়ার খবর

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই বলে জানানো হয়েছে। তাপমাত্রা বাড়বে। জলীয়বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়।

Read More
england and win

ইংল্যান্ড ৩-০ ফলাফলে হারাল নিউজিল্যান্ডকে

নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে পরাজিত করল ইংল্যান্ড। ফলাফল ৩-০। এই জয়ের পর অধিনায়ক বেন স্টোকস তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন,দলের এই আগ্রাসনের তীব্রতা ভারতের বিরুদ্ধেও জারি থাকবে।

Read More
ayerland and india match

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ী ভারত

ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ রানে জয়ী হল ভারত। দারুন লড়াই দিল আয়ারল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল: ভারত ২২৫-৭(২০) ও আয়ারল্যান্ড ২২১-৫ (২০)। ম্যাচ সেরা হয়েছেন দীপক হুডা।

Read More
weather 29 june

আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে রোদের সঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Read More
flood and assam

অসমে বন্যা পরিস্থিতি : জলমগ্ন শিলচর শহর

অসমে বন্যা পরিস্থিতির অবনতি। স্থানীয় সূত্রের খবর,এখনও পর্যন্ত ২৫ লক্ষ মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত বলে জানানো হয়েছে। প্রায় ২ হাজারের বেশি গ্রাম ও ২৭টি জেলা বন্যার কবলে। অসমে বন্যাজনিত পরিস্থিতিতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনের । স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে,সমগ্র শিলচর শহর জলমগ্ন হয়েছে। তলিয়ে গিয়েছে অনেক কাঁচা বাড়িও। দারুন দুর্দশার মধ্যে রয়েছে বহু মানুষ।

Read More
weather 28 june

আজকের আবহাওয়া

আবারও পরিবর্তন আবহাওয়ার। অতি বৃষ্টিতে ভাসতে থাকা উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার,উত্তর দিনাজপুর সহ জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ৷ পাশাপাশি বার্তা দেওয়া হয়েছে ঝোড়ো হাওয়ার। সতর্ক ও সাবধানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে ৷

Read More
archery world cup

তীরন্দাজি বিশ্বকাপে রুপো জয়ী ভারত

তীরন্দাজি বিশ্বকাপে রুপো জয় ভারতের। মহিলাদের রিকার্ভ বিভাগে রুপো পেলেন দীপিকা কুমারী,অঙ্কিতা ভকত ও সিমরণজিৎ কৌররা। অল্পের জন্য সোনা হাতছাড়া হল ভারতের। চিনা তাইপের কাছে দীপিকারা পরাজিত হয়েছেন ৫-১(৫৩-৫৬,৫৬-৫৬ ও ৫৩-৫৬)ফলাফলে।

Read More