বিকাশ ভবনে সিলেবাস কমিটির বৈঠক
আজ বিকাশ ভবনে সিলেবাস কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আজ বিকাশ ভবনে সিলেবাস কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আবারও ঝড়ের মুখোমুখি হতে চলেছে বাংলা। আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনই ইঙ্গিত।
ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতর এমনই ইঙ্গিত দিয়েছে। পরবর্তী সময়ে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে । ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়তেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন।
রাজ্যে এলেন অমিত শাহ। প্রায় ১ বছর পর রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আলোড়ন শুরু করেও গোয়ায় সাফল্য আসেনি তৃণমূলের। সম্প্রতি ওই রাজ্যে তৃণমূলের রাজ্য সভাপতিও পদত্যাগ করেছেন। এই আবহে গোয়ায় দলের হাল খুব একটা সন্তোষজনক নয়। এবার ওই রাজ্যে তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। পরাজয়ের গ্লানি সরিয়ে গোয়ায় দলের রদ-বদল করছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের উপর আস্থা রাখা হয়েছে।
আজকের দিনে অভিনেত্রী অড্রে হেপবার্ন জন্মগ্রহণ করেছিলেন। ১৯২৯ সালের ৪ মে তাঁর জন্ম। সুন্দরী অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।
রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে গরম ও অস্বস্তি রয়ে যাবে।
আজকের দিনে প্রয়াত হয়েছিলেন প্রেমেন্দ্র মিত্র। ১৯৮৮ সালের ৩ মে তিনি প্রয়াত হন। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। তাঁর সাহিত্য সৃষ্টির মধ্যে রয়েছে কবিতা,ছোটগল্প, রম্যরচনা ও কৌতুক সহ বিভিন্ন বিষয়। তাঁরই সৃষ্টি “ঘনাদা” চরিত্রটি আজও জনপ্রিয় হয়ে রয়েছে।