টোকিও অলিম্পিকে সাত-সাফল্য
টোকিওতে পদক তালিকায় প্রথম পঞ্চাশে ভারত। দেশের অবস্থান ৪৮ তম স্থানে। ৪০ বছরের অলিম্পিক ইতিহাসে সেরা ফল ভারতের। সেই সাফল্যের সাত-কাহিনী একনজরে।
টোকিওতে পদক তালিকায় প্রথম পঞ্চাশে ভারত। দেশের অবস্থান ৪৮ তম স্থানে। ৪০ বছরের অলিম্পিক ইতিহাসে সেরা ফল ভারতের। সেই সাফল্যের সাত-কাহিনী একনজরে।
নতুন সংরক্ষণ বিল আসতে চলেছে। সূত্রের খবর,এবার রাজ্যের হাতে আসতে চলেছে বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার। নতুন বিল কতটা প্রভাব ফেলবে,তা নিয়ে জল্পনা তুঙ্গে। এক্ষেত্রে জানা যায়,রাজ্যভিত্তিক ওবিসি তালিকা তৈরি করার স্বাধীনতা প্রদান করার জন্য গতকাল একটি বিল লোকসভায় পেশ হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলের স্বপক্ষে অনুমোদনও দিয়েছেন।
ভরা বর্ষার মরশুম হলেও ইলিশের দেখা মিলছে না। বাঙালির পাতেও ইলিশ পড়ছে না। রাজ্যে বিরামহীন বর্ষণ চলছে। তথাপি ইলিশের খোঁজ নেই। ইলিশ প্রেমীরা কোলাঘাটের ইলিশকে প্রাধান্য দিয়ে থাকেন। এবার রূপনারায়ণেও ইলিশের আকাল। বাজারেও ইলিশের উপস্থিতি নেই । এই আবহে মৎস্যজীবীদের আর্থিক সঙ্কট বেড়েছে ।
অগ্নিমূল্য হয়েছে তেলের দাম। অন্যদিকে পর পর প্রাকৃতিক দুর্যোগ। এর জেরে সঙ্কটে সুন্দরবনের মৎস্যজীবীদের বড় অংশ। স্থানীয় সূত্রের খবর,সুন্দরবনের মৎস্যজীবীরা জানিয়েছেন, তেল পুড়িয়ে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ট্রলার মালিকরা।
প্রায় ৫৬ বছর পর যাত্রা। ভারত-বাংলাদেশের মধ্যে আবারও হলদিবাড়ি-চিলাহাটি রুটে চালু হল মালবাহী রেল চলাচল। স্থানীয় সূত্রের খবর,এটি গত বছর উদ্বোধন হয়েছিল। ১ আগস্ট থেকে চালু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী রেল পরিষেবা।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:৩১ জুলাই থেকে রাজ্যে খুলে যাচ্ছে সিনেমা হল। তবে পুরো হলে এখনও ভর্তির অনুমতি মিলছে না। ৫০ শতাংশ আসনে ছাড় থাকছে। উল্লেখ করা যায়,রাজ্যে করোনা আবহে বন্ধ ছিল রাজ্যের সিনেমা হলগুলি ৷ নতুন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়, রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হচ্ছে।
আজ নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। ১৫ আগস্ট পর্যন্ত কড়া বিধি-নিষেধ জারি থাকছে রাজ্যে। নবান্ন সূত্রে জানানো হয়েছে,করোনা রোধে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু বলবৎ থাকবে।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খালি পায়ে ব্রিটিশকে হারানো। তারই ১১০ বছর পূর্তি। করোনা ও বৃষ্টির আবহেও অম্লান মোহনবাগান দিবস।
মোহনবাগান দিবসে এবার পতাকা উত্তোলন, পুরস্কার বিতরণী, বাংলা ব্যান্ড ক্যাকটাসের পারফরম্যান্স সবই মোহনবাগানের ফেসবুজ পেজ থেকে লাইভ।
হকিতে আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতের। কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। স্পেনকে হারানোর পর এবার আর্জেন্টিনাকেও ৩-১ফলাফলে হারাল ভারত ৷ টোকিওতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ ফলাফলে বিধ্বস্ত হওয়ার পর ছন্দ খুঁজে পেল ভারত ৷ এই ম্যাচ জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে গেল মনপ্রীতরা ৷
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। হাওড়া, মুর্শিদাবাদ, মালদা সহ বেশ কিছু জেলাতে বৃষ্টির কথা জানানো হয়েছে । এছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। কলকাতাতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।