afganisthan or taliban

তালিবানের আফগানিস্তান-আফগানিস্তানের তালিবান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুই দশক পর আফগানিস্তানে ফের তালিবান শাসন। ঝড়ের গতিতে শহর ও জেলা দখল করেছে তালিবান। সূত্রের খবর,দীর্ঘ ২০ বছর আফগান সেনাকে তৈরি করার ক্ষেত্রে বিপুল অর্থ ব্যয় করেছে আমেরিকা। রীতিমতো আধুনিক অস্ত্র দিয়ে সাজানো হয় সেনাবাহিনীকে। তবে শেষ রক্ষা হয়নি। অন্যদিকে ভারতের পাঠানো এম আই-২৪ অ্যাটাক হেলিকপ্টার দখল করে নিয়েছে তালিবান,এমনও খবর রয়েছে। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান দখল করার নেপথ্যে তালিবানের শুধুমাত্র ধার্মিক কারণ রয়েছে এমনটা নয়। পিছনে জোরালো ব্যবসায়িক কারণও রয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।

Read More
record and gurd muler

প্রয়াত গার্ড মুলারের ফুটবল নজির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গার্ড মুলার প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জার্মানির এই ফুটবলার যিনি বিশ্বকাপে ১০এর বেশি গোল করেছিলেন। একটানা ১২ মরশুমে ক্লাব ফুটবলে ৩০টির বেশি গোল রয়েছে। পাশাপাশি ৪ বার ইউরোপিয়ান কাপে টপ স্কোরার হয়েছেন।

Read More
match and india-pakisthan

টি-২০ বিশ্বকাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:৫ বছর পর আবারও বিশ্বকাপে ভারত-পাকিস্তান। ২০১৬ সালের পর আবার বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান।
টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা হল। ২৪ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে ভারত। আর প্রথম ম্যাচটাই তীব্র লড়াইয়ের মুখে পড়বে টিম কোহলি। ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথম ম্যাচ ওমান বনাম পাপুয়া নিউ গিনির। ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান। সন্ধ্যে সাড়ে ৭টা থেকে হবে ম্যাচটি ।

Read More
hs student and new planing

উচ্চমাধ্যমিকের পড়ুয়া মূল্যায়ন নিয়ে নয়া পরিকল্পনা

নয়া পরিকল্পনার কথা জানিয়েছেন নয়া সভাপতি। বর্তমান করোনা আবহে চলতি বছরে উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। উচ্চমাধ্যমিকে কি এবার একাধিক পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এমনই ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। দায়িত্ব নেওয়ার পর করোনা আবহে উচ্চমাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

Read More
lockdown and 16 august

রাজ্যে করোনা বিধি-নিষেধ আরও কিছুটা শিথিল

আজ থেকে রাজ্যের করোনা বিধি-নিষেধ আরও কিছুটা শিথিল হল। সূত্রের খবর, রাজ্যে রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত খোলা থাকবে বার-রেস্তোরাঁ ও দোকান। আজ ১৬ আগস্ট থেকেই এই নির্দেশিকা বলবৎ হবে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, রাজ্যে খুলে রাখা যাবে সমস্ত দোকান, রেস্তোরাঁ ও পানশালা ৷ উল্লেখ্য,গত ১৩ আগস্ট করোনা বিধি-নিষেধ সংক্রান্ত নতুন যে নির্দেশিকা নবান্ন থেকে দেওয়া হয়, সেখানে পানশালা এবং রেস্তোরাঁ খুলে রাখার বিষয়ে সময়সীমা বৃদ্ধির উল্লেখ করা হয় ৷

Read More
tripura and khala habe dibas

পশ্চিমবঙ্গ সহ পড়শি রাজ্য ত্রিপুরায় “খেলা হবে” দিবস পালন তৃণমূলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পায়ে বল। মুখে স্লোগান- “খেলা হবে”।ত্রিপুরার মাটিতে ফুটবল পায়ে নেমে পড়লেন ফুটবলার-সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। সঙ্গে রয়েছেন সাংসদ শান্তনু সেন, অর্পিতা ঘোষ সহ অনেকেই। ত্রিপুরায় বল নিয়ে নেমে পড়ল তৃণমূল। রাজনীতির ময়দানে এই খেলার আয়োজন।

Read More
digha and water

দিঘার সমুদ্রের কালো জল ঘিরে গুঞ্জন

দিঘার সমুদ্রের জল কালো হয়ে যাওয়া নিয়ে জল্পনা। এই অবস্থায় স্নানেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। স্থানীয় সূত্রের খবর, দিঘার সমু্দ্রের জলের রঙ বদলে গেল। দিঘাতে আসা পর্যটকদের মনে এখন আতঙ্ক সমুদ্রের কালো জল নিয়ে। কাদা যুক্ত ঘোলা ও কালো জল দেখে অবাক অনেকেই। পর্যটক থেকে স্থানীয় মানুষ এই দৃশ্য আগে কখনও দেখেননি বলে অভিমত

Read More
puri mandir open 23 august

মহাপ্রভু শ্রী জগন্নাথের দর্শন ২৩ আগস্ট থেকে

ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির খোলার তৎপরতা চলেছে। মন্দির কমিটি সূত্রের খবর,১৬ আগস্ট থেকে মন্দির খুললেও সব ভক্ত-দর্শনার্থীরা জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে পারবেন ২৩ আগস্ট থেকে।

Read More
train and service 2

রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা নিয়ে ঘোষণা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:লোকাল ট্রেন কবে চলবে তা নিয়ে জল্পনা বিভিন্ন মহলে। লোকাল ট্রেনের দাবিতে রেল অবরোধও চলছে। তবে সিদ্ধান্তে অবিচল রাজ্য সরকার। আজ নবান্নে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন।

Read More
partho and industry

রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনা আবহের মধ্যেই রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে বলে দাবি করলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে তাঁর বক্তব্য,রাজারহাট নিউটাউনে ইনফোসিস নতুন করে কাজ শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে। কাজ শুরুর ২০ মাসের মধ্যে সংস্থা প্রকল্পের কাজ শেষ করতে আগ্রহী। ১২৫টি তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পর্বের পর এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।

Read More