womens ipl

উইমেন্স প্রিমিয়ার লিগ : সম্পূর্ণ সূচির একনজর

আজ থেকে শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। নতুন ইতিহাস গড়তে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান। উইমেন্স প্রিমিয়ার লিগের সম্পূর্ণ সূচি দেখে নিন।

Read More
weather and 4 march

উষ্ণতার আবহে দোল

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। কলকাতার পারদও চড়েছে। উষ্ণতার আবহে দোল উৎসব হতে চলেছে বাংলায়। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়।

Read More
died sattabrata

সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ

প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় (৯০)। বলিষ্ঠ রাজনীতিবিদ ছাড়াও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীও ছিলেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি বিজেপি সাংসদ হয়েছিলেন। জুলুবাবু নামেও তিনি পরিচিত ছিলেন । কলকাতার বাড়িতেই তাঁর প্রয়াণ হয়।
১৯৯৯ সালে সত্যব্রতবাবু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর মন্ত্রিসভায় সদস্য হয়েছিলেন । কেন্দ্রীয় রাসায়নিক-সার মন্ত্রী পদে আসীন হন।

Read More
rabichandan and record

রবিচন্দন অশ্বিনের রেকর্ড

প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতের অন্যতম ফাস্ট বোলার কপিল দেবকে টপকে গেলেন রবিচন্দন অশ্বিন। কপিল দেব ৩৫৬টি আন্তর্জাতিক ম্যাচে ৬২৭টি উইকেট পেয়েছেন। অশ্বিন সেই রেকর্ড ভাঙলেন। তিনি ২৬৯টি ম্যাচে ৬৮৯ টি উইকেট দখল করলেন।

Read More
austrelia win indore

ইন্দোরে বিধ্বস্ত ভারত

ইন্দোরে তৃতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে জয় পেল অস্ট্রলিয়া। ৯ উইকেটে সহজ জয় অসিদের । এই জয়ের পর সিরিজের ফলাফল এখন ২-১। এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। মাত্র ৭৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের প্রথম সেশনে ম্যাচ জয়ী হয় অস্ট্রেলিয়া বাহিনী। প্রথম ইনিংসে ভারতের ১০৯ রান টপকে ১৯৭ রান করে অস্ট্রেলিয়া। ৮৮ রানের লিড নেয় স্টিভ স্মিথের দল।

Read More
weather and 3 march

আবহাওয়া বার্তা

দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়তে চলেছে তাপমাত্রা। ৩৫ ডিগ্রি স্পর্শ করার সম্ভাবনা কলকাতার তাপমাত্রা। রাতের তাপমাত্রা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। দিনের তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং সহ বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Read More
died fontein

জুস্ত ফন্টেনের জীবনাবসান

বিশ্ব ফুটবলে আবারও নক্ষত্র পতন। পেলের পর প্রয়াত হলেন ফ্রান্সের জুস্ত ফন্টেন (৮৯)। ১৯৫৮ সালে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১৩টি গোল করে নজির গড়েছিলেন তিনি। দেশের জার্সিতে তিনি ২১ ম্যাচে ৩০ গোল করেছেন ।

Read More
tripura result

ত্রিপুরায় প্রত্যাবর্তন পদ্মের : উত্থান ত্রিপামোথার

২০২৩ ত্রিপুরা নির্বাচনের ফলাফল প্রকাশ। ত্রিপুরায় প্রত্যাবর্তন পদ্মের। ফল প্রকাশের আগে বাম-কংগ্রেস ভোটের ফল নিয়ে আশাবাদী হলেও ইভিএম খোলার পর দেখা যায়, সরকার গড়ার ধারে-কাছে নেই বাম-কংগ্রেস জোট। সর্বশেষ খবরে ভোটের ফলাফলের নিরিখে দেখা গিয়েছে,বিজেপির পক্ষে জনমত। ফের আরও একবার এককভাবে ক্ষমতায় আসীন হতে চলেছে গেরুয়া শিবির ৷ ত্রিপুরা ফলাফলের হিসাব একনজর দেখে নেওয়া যাক। বিজেপি ৩৪টি আসনে জয়ের পথে । বাম-কংগ্রেস জোট ১৪টি আসনে জয় পেতে পারে। অন্যদিকে ত্রিপামোথা ১২টি আসনে জয়ের পথে । তৃণমূল কোনও আসন পাচ্ছে না বলে ইঙ্গিত।

Read More
result and election

উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোটের একঝলক

উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভার নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা ৷ মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছে ত্রিপুরার নির্বাচন ৷ সেখানে ত্রিমুখী লড়াই জমজমাট। তিপ্রামোথাও ভালো ফলাফলের দিকে ৷ অন্যদিকে মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচনের ফলাফল ঘিরে উন্মাদনা ৷

Read More
left-congess and sagardighi

সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের হাওয়া

মুর্শিদাবাদ সাগরদিঘির বিধানসভা উপনির্বাচনে ইতিমধ্যেই এগিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী। সাগরদিঘিতে চতুর্থ রাউন্ডের গণনার শেষে এগিয়ে কংগ্রেস প্রার্থী। ৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েতের আগে সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের হাওয়া অনেকটাই অনুকূলে ফিরছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Read More