mooney and captain

মহিলা আইপিএলে গুজরাটের অধিনায়ক বেথ মুনি

মহিলাদের আইপিএলে গুজরাট জায়ান্টস দলের অধিনায়ক নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
উল্লেখ করা যায়,টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিনি ৭৪রান করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছিল। দলের সহ অধিনায়ক হয়েছেন স্নেহ রানা।

Read More
messi and fifa

ফিফার বর্ষসেরা শিরোপা জয়ী মেসি

ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষদের বিভাগে সেরা ফুটবলার হলেন মেসি ৷ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এই শিরোপা পেলেন। ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে পুরুষ বিভাগে সেরা ফুটবলার হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের অন্যতম কান্ডারী মেসিই জয়ী হলেন এবারের ফিফা বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার।

Read More
weather and 28 feb

উষ্ণ আবহাওয়া

দোল ও হোলি উৎসবে উষ্ণ আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এক্ষেত্রে বলা হয়েছে,মার্চের শুরু থেকেই হাওয়া বদল হতে চলেছে । ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না । এই মুহূর্তে একই রকম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে।

Read More
election and exit poll

ত্রিপুরা সহ ৩ রাজ্যে ফলাফলের ইঙ্গিত

২ মার্চ ত্রিপুরা মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। সেই উত্তেজনার পারদ এখন থেকেই। বিজেপি ত্রিপুরা ও নাগাল্যান্ডে সরকার গঠনের ব্যাপারে অনেকটাই প্রত্যয়ী। অন্যদিকে ত্রিপুরায় বাম-কংগ্রেস জোটও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। আবার তিপ্রামোথাও ভালো ফলের প্রত্যাশায়। সব মিলিয়ে ভোট আবহে ত্রিপুরার মাটি সরগরম।

Read More
by election sagardhighi

ত্রিমুখী লড়াই ও নিরাপত্তা বলয়ে সাগরদিঘির ভোট গ্রহণ

কড়া নিরাপত্তা বলয়ে শুরু হয় সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন। আজ সকাল ৭টায় শুরু হয় নির্বাচন পর্ব। ত্রিমুখী লড়াইয়ে চলছে ভোট গ্রহণ। সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনে ১১টি অঞ্চলে ২৪৬টি বুথ রয়েছে ।

কড়া নিরাপত্তা ও নজরদারিতে চলেছে এই ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্রের খবর, বুথগুলিকে ভাগ করা হয়েছে ২২ টি সেক্টরে। রাখা হয়েছে ২২ টি কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই লাগানো হয়েছে ক্যামেরা। রয়েছে ওয়েব কাস্টিং ব্যবস্থা । বুথে চলবে নজরদারি। মোতায়েন করা হয়েছে ৩০ কোম্পানি সিএপিএফ।

Read More
election

নাগাল্যান্ড -মেঘালয়ের ভোট ঘিরে কড়া নজরদারি

বিধানসভা নির্বাচন ঘিরে অশান্তি রুখতে জোর তৎপরতা। নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভা ভোট ঘিরে চুড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই দুটি রাজ্যেই ৬০টি করে বিধানসভা আসন । নির্বাচন কমিশন সূত্রের খবর, দুই রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীর টহল রয়েছে। পাশাপাশি বাড়তি নজর রাখা হচ্ছে সীমান্ত এলাকায়।

Read More
meghalaya election

মেঘালয় বিধানসভার ভোট চলছে শান্তিতে

মেঘালয় বিধানসভা নির্বাচনে পাঁচমুখী লড়াই। ৬০ আসন বিশিষ্ট এই বিধানসভায় শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে কমিশনও সজাগ। সেখানে ভোট শান্তিতেই চলছে বলে খবর । একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইনও চোখে পড়ছে। শিলং,তুরা সহ সর্বত্রই শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে ৷

Read More
durbi eastbengal-mohanbagan

যুবভারতীতে ডার্বি ম্যাচ : মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল

বাঙালির সেই চিরকালের ফুটবল। সেই চিরকালের চেনা দল পরস্পর মুখোমুখি। এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। আজ যুবভারতীতে আইএসএলে ডার্বির বড় ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা। একদিকে নিভে যাওয়া মশাল জ্বালানোর সংকল্প। অন্যদিকে খেতাব জয়ের লক্ষ্যে মোহনবাগান।

ফুটবল বিশ্লেষকরা বলছেন,এই ম্যাচে অনেকটাই অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। কার্ড সমস্যার কারণে ডার্বি থেকে ছিটকে যান ব্রেন্ডন হ্যামিল। আবার কলকাতা ডার্বিতে খেলতে পারবেন না হুগো বুমোস এবং কার্ল ম্যাক হিউ। দুজনেই চোট নিয়ে বাইরে। বেশ চাপে সবুজ মেরুন শিবির । এই মুহূর্তে আইএসএলের পয়েন্ট টেবিলে দশম স্থানে ইস্টবেঙ্গল।

Read More
aboni and champion

ম্যানিলায় গলফে চ্যাম্পিয়ন অবনী

ম্যানিলায় চ্যাম্পিয়ন অবনী। সেখানকার কুইন সিরকিট কাপ গলফে চ্যাম্পিয়ন হলেন ভারতের গলফার অবনী প্রশান্ত। ভারতীয় প্রথম প্রতিনিধি হিসেবে তিনি এই ট্রফি জয়ী হয়েছেন।

Read More
weather and 25 feb

শনিবারের আবহাওয়া

দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে বলে জানানো হয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দিনের বেলার বেশিরভাগ সময়েই গরম অনুভূত হবে। রোদের তীব্রতা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা যাবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দক্ষিণবঙ্গের উপকূলে হালকা কুয়াশাময় পরিস্থিতি থাকবে।

Read More