জম্মু ও কাশ্মীরের কিছু এলাকায় হাই-স্পিড ইন্টারনেট চালুর উদ্যোগ

high speed

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরে গত বছরের ৫ আগস্ট বন্ধ হয়েছিল হাই-স্পিড ৪জি ইন্টারনেট পরিষেবা। অবশেষে ঠিক ১ বছর পর এই পরিষেবা ফিরতে চলেছে। সূত্রের খবর, মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে চালু হবে ৪জি পরিষেবা। জানা গিয়েছে, একটি করে জেলায় ট্রায়ালের ভিত্তিতে এই ৪জি পরিষেবা চালু করা হবে।

সূত্রের আরও খবর, কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল শীর্ষ আদালতকে জানান, বিশেষ কমিটি কাশ্মীর উপত্যকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী আগামী ১৬ আগস্ট থেকে কাশ্মীর উপত্যকার কিছু নির্দিষ্ট এলাকায় ৪জি পরিষেবা চালু হবে। তিনি আরও জানান, এরপর ২ মাসে পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্র। পাশাপাশি জেলাগুলি চিহ্নিত করে ৪জি ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। তবে নিরাপত্তার কারণে সীমান্ত এলাকায় হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *