weather and 22 feb

আজকের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর । উপকূল সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে । তাপমাত্রা আগামী কয়েক দিন অপরিবর্তিত থাকবে ৷

Read More
carlos and arjentina open

আর্জেন্টিনা ওপেনে চ্যাম্পিয়ন কার্লোস

চ্যাম্পিয়ন কার্লোস। সম্প্রতি চোট সারিয়ে কোর্টে ফিরেছেন তিনি। চলতি টেনিস মরসুমে প্রথম ট্রফি জয়ী হলেন স্পেনের নতুন টেনিস তারকা কার্লোস আলকারাজ।

Read More
cairo and suting

কায়রোয় শুটিং বিশ্বকাপে সোনা ভারতের

ভারতের সোনা। কায়রোয় চলতি শুটিং বিশ্বকাপে সোনা জয়ী হলেন ভারতীয় শুটাররা। ১০ মিটার মিক্সড টিম এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন নর্মদা নীতিন ও রুদ্রাংশু বালাসাহেব পাটিল। ফাইনালে ৬৩৫.৮ পয়েন্ট নিয়ে তাঁরা এই প্রতিযোগিতায় সোনা জয়ী হয়েছেন। একই ইভেন্টে ব্রোঞ্জ জয়ী হলেন বরুণ টোমার ও রিয়াম সঙ্গওয়ান জুটি।

Read More
sriti manthana world cup

মহিলা টি-২০ বিশ্বকাপ : অনবদ্য স্মৃতি মন্ধনা

দক্ষিণ আফ্রিকায় মহিলা টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডিএলএস নিয়মে জয়ী হয়ে সেমি ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল । ম্যাচে ৫৬ বলে সর্বোচ্চ ৮৭ রানের অনবদ্য ইনিংস খেললেন ওপেনার স্মৃতি মন্ধনা। ৯টি চার ও ৩টি ছয় মেরেছেন তিনি। এই ইনিংসের পর একাধিক রেকর্ডও গড়লেন স্মৃতি। এই বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল ভারত। ম্যাচের ফলাফল : ভারত -১৫৫-৬(২০) আয়ারল্যান্ড ৫৪-২(৮.২) ।

Read More
weather and 21 feb

আবহাওয়ার পূর্বাভাস

ফের তৈরি নতুন পশ্চিমি ঝঞ্ঝা ৷ এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার খবর অনুযায়ী, পঞ্জাব সহ বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি পশ্চিম হিমালয় অংশে আগামী ২ দিন মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে। অন্যদিকে পূর্বোত্তর ভারতের কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে।

Read More
change and villege

প্রকৃতির রূপ বদল

বসন্ত মানে ঋতু পরিবর্তনের সময়। ঋতু পরিবর্তন হলেই প্রকৃতির খামখেয়ালিপনার ছবিটা ধরা পড়ে। গ্রামীণ এলাকায় এই চিত্র আকছার দেখা যায়। প্রকৃতি তার রূপ বদল করে। তবে প্রকৃতির নিজস্ব একটা নিয়ম রয়েছে। প্রতি বছরই প্রকৃতির কিছু আচরণ লক্ষ্য করা যায়। বসন্ত জাগ্রত দুয়ারে। কখনও কখনও আকাশে মেঘের ঘনঘটা দেখা যায়। আবার বসন্তের আগমনে রোদের ঝলকানি। আকাশময় বৃষ্টির পূর্বাভাসও দেখা যায়।

Read More
sagardighi and election

ভোট মুখর সাগরদিঘি

আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ সাগরদিঘির উপনির্বাচন। প্রয়াত বিধায়ক সুব্রত সাহার প্রয়াণে এই আসনে উপনির্বাচন হচ্ছে । ত্রিমুখী লড়াই ঘিরে টান টান উত্তেজনা। একদিকে তৃণমূল প্রার্থী। অন্যদিকে বাম-কংগ্রেস জোট প্রার্থী ভোট ময়দানে। পদ্ম শিবিরেরও প্রার্থী রয়েছে।

বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে এই নির্বাচনে লড়ছেন বাইরন বিশ্বাস। তৃণমূল প্রার্থী রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপি
প্রার্থী করেছে দিলীপ সাহাকে। উল্লেখ করা যায়,সাগরদিঘির এই উপনির্বাচনে প্রার্থী দেয়নি বাম শিবির। কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস কেই সমর্থন বাম শিবির । সব মিলিয়ে রাজনৈতিক পারদ চড়ছে সাগরদিঘির উপনির্বাচন ঘিরে। অভিযোগ ও পাল্টা অভিযোগও নির্বাচনী প্রচারে সামনে আসছে।

Read More
saurastra ranji win

রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র

বাংলার রঞ্জি জয়ের স্বপ্ন অধরা। রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র। ২০২৩ সালে রঞ্জি ট্রফির ফাইনালে ম্যাচ সেরা হলেন জয়দেব উনাদকাট। ৯ উইকেটে জয়ী হল সৌরাষ্ট্র। ইডেনে বিজয়ীদের উল্লাস আর অন্যদিকে বিজিতদের যন্ত্রণার ছবি দেখা গেল। ম্যাচের ফলাফল:বাংলা-১৭৪ ও ২৪১।
সৌরাষ্ট্র-৪০৪ ও ১৪-১।

Read More
weather and 20 feb

নজরে আবহাওয়া

রাজ্যের প্রায় প্রতিটি জেলায় প্রায় কুয়াশা। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে । কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তন নেই বলে জানানো হয়েছে।

Read More