আবহাওয়ার খবর
সামান্য বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। বঙ্গের জেলাগুলিতে এখনও হালকা শীতের আমেজ। বেলা বাড়লেই রোদের তীব্রতা। কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সকালের দিকে কুয়াশা দেখা গেলেও পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ।
সামান্য বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। বঙ্গের জেলাগুলিতে এখনও হালকা শীতের আমেজ। বেলা বাড়লেই রোদের তীব্রতা। কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সকালের দিকে কুয়াশা দেখা গেলেও পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ।
রাজ্য বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার থেকে ৫০০ নয়,লক্ষ্মীর ভান্ডারে সব মহিলারাই ১০০০ টাকা করে পাবেন ৷ বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণার পরই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রাজ্য বাজেটে উল্লেখ করা হয়েছে,লক্ষ্মীর ভান্ডারের বর্তমান নিয়ম অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সী যে কোনও মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ৷ এক্ষেত্রে সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ৫০০ টাকা ও এসটি বা ওবিসি সম্প্রদায়ভুক্তরা মাসিক ১০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন।
আগামিকাল ত্রিপুরার ৬০টি বিধানসভা আসনে ভোট গ্রহণ পর্ব চলবে। ফল ঘোষণা হবে ২ মার্চ।ত্রিপুরায় শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণে গণ্ডগোল ও অশান্তি রুখতে ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর ।
গতকাল থেকেই ত্রিপুরা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছে । আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন এলাকায় জোর নিরাপত্তা বলয়। ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও কড়া নিরাপত্তা বেষ্টনী। পাশাপাশি থাকছে ত্রিপুরার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরাও। শুরু হয়ে গিয়েছে “ফ্ল্যাগ মার্চ”।
সোমবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল প্রথম মহিলা আইপিএল নিলাম । উইমেন্স প্রিমিয়ার লিগের এই প্রতিযোগিতার সম্পূর্ণ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। ৫টি দল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, ইউপি ওয়ারিয়র্স ও মুম্বই ইন্ডিয়ান্স। টি-২০ বিশ্বকাপ শেষ হলেই মেয়েদের আইপিএল শুরু হবে। নিলামের পরই প্রতিযোগিতার সূচি ঘোষণা করল বিসিসিআই।
ইডেনে বাংলার সামনে ইতিহাসের হাতছানি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে মুখোমুখি বাংলা দল। রঞ্জি ট্রফির ফাইনালে বাড়তি চাপ দিতে নারাজ কোচ লক্ষ্মী রতন শুক্লা। আগামীকাল বৃহস্পতিবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না তিনি । লক্ষ্যপূরণে দলকে উজ্জীবিত করে চলেছেন।
রাজ্য জুড়েই হাওয়া বদল।সকাল ও সন্ধেবেলায় শীতের পরশ। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হালকা শীতের অনুভূতি। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শীতের আমেজ থাকবে আরও বেশ কয়েকদিন। পরিষ্কার থাকবে আকাশ।
১৬-২০ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে বাংলা-সৌরাষ্ট্র ফাইনাল ম্যাচ। দীর্ঘ ৩২ বছর পর সুযোগ বাংলার সামনে। ভারতের প্রাচীনতম ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফির এই ফাইনাল ঘিরে কৌতূহল। ইডেন গার্ডেন্সে ১৯৮৯-৯০মরশুমের মত এবারও ট্রফি ঘরে তুলতে মরিয়া বঙ্গ ক্রিকেট দল।
আজ ভ্যালেন্টাইন্স ডে। দিনটিকে ঘিরে থাকে বিশেষ পরিকল্পনা। রয়েছে তাৎপর্যও। প্রতি বছর ভ্যালেন্টাইন্স উইক এলেই সঙ্গীর চোখে নিজেকে সেরা হিসেবে সাজিয়ে তোলার প্রচেষ্টা দেখা যায়। এই সময় কেনাকাটার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক থেকেই যায়। শরীরের পোশাক থেকে গয়না সহ মেকআপ সবেতেই বাড়তি নজর থাকে।
ত্রিপুরার মানুষ এখন অপেক্ষায় ১৬ ফেব্রুয়ারির জন্য। ত্রিপুরা বিধানসভা নির্বাচন ঘিরে জোর তৎপরতা। প্রচার অভিযান শেষে নিরাপত্তা বলয়। তবে ত্রিপুরার এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন মহলে চর্চা যেমন চলছে । তেমনি ত্রিপুরার মাটিতে বিশেষ কয়েকটি রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়েও
বিস্তর আলোচনা চলছে। ত্রিপুরার ৬০টি বিধানসভার বিভিন্ন প্রান্তে ভোটের আবহ থাকলেও বিরাট উন্মাদনা চোখে পড়ছে না। ত্রিপুরার বুকে কয়েকটি নাম ঘুরে ফিরেই সামনে চলে আসছে।
অইন মরগ্যান সব ধরণের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন তিনি। ২০১৯ সালে দেশকে প্রথম ওয়ান ডে বিশ্বকাপ দিয়েছিলেন তিনি।