yadav and icc

আইসিসি-র শীর্ষে সূর্যকুমার

শীর্ষে সূর্যকুমার। আইসিসি-র এই তালিকা প্রকাশিত হয়েছে। ৯০৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। দু-নম্বরে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। ১৫ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে অলরাউন্ডার তালিকায় দু-নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

Read More
weather and 9 february

আবহাওয়ার খবর

সকালের দিকে গরম আর সন্ধেতে ঠান্ডার পরিবেশ। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আবহাওয়ার রং বদল হচ্ছে ৷ গরম পড়তে চলেছে এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এই অবস্থার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৷ রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।

Read More
finch retirement

অবসরের ঘোষণা করলেন আরন ফিঞ্চ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন আরন ফিঞ্চ। ২০২১ সালে তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, “২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কোনও সম্ভাবনা নেই। ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সেরা সময়।” ৩৬ বছর বয়সী আরন ফিঞ্চ অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্ট খেলে ৬১৮ রান করেছেন।

Read More
new record west indies cricket

ক্যারিবিয়ান ক্রিকেটে নয়া রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নয়া রেকর্ড গড়লেন ক্রেগ ব্রেথওয়েটরা। ওপেনিংয়ে নতুন রেকর্ড হল। বুলাওয়াতে জিম্বাবোয়ের দুই ওপেনার ৩৩৬ রানের পার্টনারশিপ গড়লেন। ক্যারিবিয়ান ওপেনার জুটির এটি সর্বোচ্চ রান। ক্রেগ ব্রেথওয়েট (১৮২) ও ত্যাগনারায়ণ চন্দ্রপল (২০৭ অপরাজিত) এই রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ড গড়েছিলেন গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স।

Read More
womens ipl

প্রথম মহিলা আইপিএল : শুরু ৪ মার্চ

প্রথম মহিলা আইপিএল। মহিলা আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগ ঘিরে তৎপরতা। ঘোষণা হল প্রতিযোগিতা শুরু হওয়ার দিনক্ষণ। ভারতীয় মহিলা ক্রিকেটে অন্যতম ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, মহিলাদের টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হবে মহিলা আইপিএল। মহিলাদের প্রিমিয়ার লিগ ৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে। মুম্বইয়ে হবে গোটা প্রতিযোগিতা। হতে চলেছে মেগা নিলাম। প্রথম মহিলা আইপিএলে মোট ২২টি ম্যাচ হবে।

Read More
weather report

আবহাওয়ার খবর : কুয়াশাময় আকাশ

আজ ভোরে কুয়াশাময় আকাশ। বেশ কয়েকটি জেলায় সকাল থেকেই কমেছে দৃশ্যমানতা। কুয়াশার আবহে দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে ১০০ মিটারের কাছাকাছি। দিনে গরম বাড়ছে । রাতের দিকে হালকা ঠাণ্ডা। এই মুহূর্তে দিনের তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে ২২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকছে।

Read More
earthquake and turkey

তুরস্ক -সিরিয়ায় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াতে ভয়াবহ মৃত্যু মিছিল । ৭.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল দুই দেশ। এই দুই দেশ থেকে আসছে বিপর্যয়ের ছবি। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৪ হাজারের কাছাকাছি । তুরস্কে সরকারীভাবে জানানো হয়েছে, ২,৩৮০ জনের মৃত্যু হয়েছে এই বিপর্যয়ে। আহত মানুষের সংখ্যা ১৪,৪৮৩ জনের কাছাকাছি । আবার সিরিয়া সরকার সূত্রের খবর, ১,৪৪৪ জনের মৃত্যু হয়েছে এই ভূ-কম্পনে । আহত মানুষের সংখ্যা তিন হাজারের মতো ।

Read More
weather

আবহাওয়ার খবর জানুন

শীতের প্রভাব কমছে। সোমবার থেকে বেড়ে চলেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রের খবর,দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাবে। আগামী কয়েক দিনে ৪থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা বাড়তেই থাকবে।

Read More
bengal win

রঞ্জিতে শেষ চারে বাংলা দল

রনজি ট্রফিতে দাপটে শেষ চারে বাংলা। রনজি ট্রফির সেমিফাইনালে পৌঁছল বাংলা। টানা তৃতীয়বার শেষ চারে মনোজ তিওয়ারিরা। ইডেন গার্ডেন্সে ঝাড়খণ্ডকে হারিয়ে শেষ চারে উঠল বাংলা দল। এবার বাংলা মুখোমুখি হবে মধ্যপ্রদেশের।

Read More
weather

আবহাওয়া বার্তা

দক্ষিণবঙ্গে ফের শীতের প্রভাব। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ বৃষ্টি হয়েছে । উত্তরবঙ্গে কুয়াশার দাপটও । দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে । পরবর্তী সময়ে তাপমাত্রা ফের বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা ।

Read More