reid resigns

ইস্তফা গ্রাহাম রিডের

ভারতীয় পুরুষ হকি দলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্রাহাম রিড। হকি সংস্থার সভাপতি দিলীপ তিরকে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। ওড়িশায় দেশের মাটিতে বিশ্বকাপ হকি প্রতিযোগিতা থেকে ভারত ছিটকে যাওয়ার পরই তাঁর এই সিদ্ধান্ত।

Read More
budget 2023

কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বুধবার কেন্দ্রীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশ জুড়ে তারই তৎপরতা। সরকারি কর্তৃপক্ষের ব্যস্ততা এই বাজেট ঘিরে। আমজনতার মধ্যেও রয়েছে কৌতূহল। নিয়ম অনুযায়ী সংসদে বাজেট অধিবেশন শুরু হবে আজ ৩১ জানুয়ারি থেকেই। পাশাপাশি ইকোনমিক সার্ভেও পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় এই বাজেট অধিবেশন শেষ হবে ৬ এপ্রিল ২০২৩ তারিখে। আগামী বুধবার সকাল ১১টা থেকে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ভাষণ শুরু হবে।

Read More
weather 31 january

আবহাওয়ার খবর

আবহাওয়া পরিবর্তন হচ্ছে ক্রমশ। প্রতিদিনই কুয়াশা দেখা যাচ্ছে। শীতের দেখা মিলছে না। তাপমাত্রা বাড়ছে রোজ। রোদের তীব্রতাও বাড়ছে। মাঘ মাস শীত প্রায় উধাও হয়েছে ৷ তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,শীতের আরও একটা স্পেল দেখা যাবে।

Read More
bookfair and 46th

শুভারম্ভ ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা

আজ থেকে শুরু হতে চলেছে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি-স্পেন। ঘোষণা অনুযায়ী জানা যায়,এ বছর কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকার কথা স্পেনের রাষ্ট্রদূতদেরও। ভারতে স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিদাও ডমিনিকস ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে স্পেনের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রকের আধিকারিকদের।

Read More
u-19 cricket champion

অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল। শেফালি বর্মার নেতৃত্বে ইংল্যান্ডকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ক্রিকেট দল।বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারাল তাঁরা। শেফালি বর্মা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে সমাপ্ত হয় ইংল্যান্ডের ইনিংস। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ৩৬ বল বাকি থাকতেই ম্যাচ জয়ী হয় ।

Read More
weather and 30 janu

নজরে আবহাওয়া

আমূল পরিবর্তন হতে চলেছে আবহাওয়ায়। দুর্যোগের সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। থমকে যাবে উত্তুরে হাওয়া। কাল থেকে আবারও বেড়ে যাবে তাপমাত্রা।

Read More
next year saraswati puja

আগামী বছর বিশেষ দিনে সরস্বতী আরাধনা

এ বছর সরস্বতী পুজো ২৬ জানুয়ারি পালিত হয়েছে। পড়ুয়া সহ অভিভাবকদের ফের এক বছরের অপেক্ষা। আগামী বছর বাগদেবীর আরাধনা একটি বিশেষ দিনে অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের সরস্বতী পুজো পড়েছে ১৪ ফেব্রুয়ারি। সেদিন ইংরেজি ক্যালেণ্ডার অনুযায়ী “ভ্যালেন্টাইন্স-ডে” পঞ্জিকা ও শাস্ত্রীয় পণ্ডিতদের বিবরণ অনুযায়ী জানানো হয়েছে, ২০২৪ সালে পঞ্চমী তিথি শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। সময় -দুপুর ২ টা ৪১ মিনিট ৷ পঞ্চমী তিথি থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

Read More
weather and 28 janu

আবহাওয়া বার্তা

আগামী সপ্তাহে ফের শীতের স্পেল চালু হতে চলেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,কলকাতা সহ বেশ কিছু জেলায় ১৫ ডিগ্রির কাছাকাছি নামতে চলেছে তাপমাত্রা। এক্ষেত্রে বলা হয়েছে, জেলায় জেলায় ১২ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা পারদ।

Read More
sania and retire

সফল সানিয়ার টেনিস জীবনের সমাপ্তি

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হার সানিয়া মির্জা ও রোহন বোপান্নার।
এই জুটি স্ট্রেট সেটে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে হারলেন। ফলাফল: ৬-৭ (২-৭) ও ২-৬ । বিদায় বেলায় সানিয়ার চোখে জল দেখা গেল। উল্লেখ্য,মেলবোর্নে ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে টেনিসে যাত্রা শুরু করেছিলেন সানিয়া মির্জা। সেই তরুণী এখন ৩৬ বছর বয়সী। ভারতীয় টেনিস “কুইন” তকমাটা নিজের নামে করে নিতে সক্ষম হয়েছেন সানিয়া। সেই মেলবোর্নের মাঠেই টেনিস জীবনের সমাপ্তি ঘটালেন।

Read More
voter and 17 years

১৭ বছর হলেই ভোটার কার্ডের আবেদন

১৭ বছর হলেই তরুণ-তরুণীরা ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রে জানানো হয়েছে এবার থেকে ১৮ বছর নয়,১৭ বছর হলেই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন । এ বিষয়ে আরও জানানো হয়েছে,নতুন ভোটারদের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১৭ বছর বয়স হলেই আবেদন করতে পারবেন।

Read More