weather 24 janu

আবহাওয়ার খবর জানুন

কলকাতা সহ জেলার তাপমাত্রা আরও বেশ কিছুটা বাড়ল। কোথাও কোথাও সকালে কুয়াশা ও মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েক দিন বেড়ে যাবে দিন ও রাতের তাপমাত্রা। এই মুহূর্তে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।

Read More
india-newzealand

বিশ্বকাপ হকিতে স্বপ্নভঙ্গ ভারতের

বিশ্বকাপ হকিতে ভারতের হার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্রাইবেকারে পরাজিত হয়ে বিদায় নিতে হল ভারতকে। ম্যাচের ফলাফল ৩-৩। ট্রাইব্রেকারে ৫-৪গোলে জয়ী নিউজিল্যান্ড। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে শেষ আটে পৌঁছাতে পারল না হরমনপ্রীতরা। স্বপ্নভঙ্গ হয়ে বিধ্বস্ত ভারতীয় দল।

Read More
weather report

নজরে আবহাওয়া

ভারতীয় আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী জানা যায়, আগামী ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে তুষারপাত সহ উত্তর-পশ্চিম ভারতের সমভূমি এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া বিভাগের
রিপোর্ট অনুযায়ী আরও জানা যায়, আফগানিস্তানের আশেপাশের অঞ্চলে নিম্ন ও মধ্যম ট্রপোস্ফিয়ার স্তরে ঘূর্ণিঝড়ের আকারে একটি পশ্চিমি ঝঞ্ঝা অবস্থান করছে।

Read More
hockey and india win

বিশ্বকাপ হকিতে ওয়েলসকে হারাল ভারত

বিশ্বকাপ হকিতে ওয়েলসের বিরুদ্ধে জয়ী হল ভারতীয় হকি দল। ম্যাচের ফলাফল ৪-২। জোড়া গোল করলেন আকাশ দীপ। প্রথম ম্যাচে স্পেনকে দুই গোলে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে ভারত। ভুবনেশ্বরে হকি বিশ্বকাপে তৃতীয় ম্যাচ খেলল ভারতীয় দল। জয়ের পরও উদ্বেগ রয়েছে। গ্রুপ শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হলে ৮ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করতে হতো।

Read More
weather and 20 janu

আবহাওয়া বার্তা

আবহাওয়াবিদরা মনে করছেন, সরস্বতী পুজোয় শীতের আমেজ অনেকটাই কমে যাবে। বেশ কিছুটা উষ্ণ আবহাওয়া থাকবে। আগামী সপ্তাহে কার্যত শীত বিদায়ের বার্তা দিয়েছে হাওয়া অফিস ৷ শনিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা,এমনটাই জানানো হয়েছে।

Read More
3 states and election

উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোট ঘোষণা

উত্তর পূর্বের তিন রাজ্যে ভোটের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন। অন্যদিকে মেঘালয় ও নাগাল্যান্ডে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। তিন রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। এই তিন রাজ্যে ৬০টি করে বিধানসভা আসন রয়েছে।
পাশাপাশি ১টি লোকসভা ও ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও ঘোষণা করেছে কমিশন। যার মধ্যে পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্র রয়েছে। তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর কারণে আগামী ২৭ফেব্রুয়ারি ওই আসনটিতে উপনির্বাচন হবে।

Read More
saumitra chatterjee

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস

প্রখ্যাত অভিনেতা-নাট্যকার ও বাচিকশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি তাঁর জন্ম। বহু জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে “অপুর সংসার”,”সোনার কেল্লা” “বসন্ত বিলাপ” প্রভৃতি।

Read More
weather and 19 janu

আজ আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রের খবর,নতুন করে বড় মাপের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর-পশ্চিম ভারতে।এই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করলে এর প্রভাব পড়বে আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত। এক্ষেত্রে বলা হয়েছে,রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকবে।

Read More
subhaman gil record

রেকর্ড শুভমন গিলের

হায়দারাবাদের মাঠে শুভমন গিলের দুর্দান্ত সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বড় রান করল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করার পর আজ ভারতের নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ। হায়দারাবাদের মাঠে প্রথম থেকেই ব্যাট করতে নামে ভারত। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৯ ইনিংস খেলে ১০০০ রান করলেন একদিনের ক্রিকেটে । আবার ৪৯ তম ওভারে ফার্গুসনকে পরপর তিনটি ছক্কা মেরে ডবল সেঞ্চুরি করলেন গিল। ১৪৬টি বল খেলে নতুন রেকর্ড গড়লেন।

Read More