padma award

পদ্মসম্মান প্রাপ্তি : কৃতী বাঙালি

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হল এ বছরের পদ্মসম্মান। একনজর সেই তালিকা প্রকাশ ৷ দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রয়াত চিকিৎসক প্রাণদায়ী ওরাল রিহাইড্রেশন সল্যুশন বা ওআরএস-এর পথপ্রদর্শক প্রয়াত চিকিৎসক দিলীপ মহলানবিশ। তিনি সম্মানিত মরণোত্তর পদ্মবিভূষণে ৷এই তালিকায় রয়েছেন আরও কৃতী বঙ্গসন্তান ৷ টোটো হরফ ও অক্ষর আবিষ্কারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে এ বছর পদ্মশ্রী পুরস্কার পেলেন টোটো সাহিত্যিক ধনীরাম টোটো। বাংলার প্রবীণতম লোকশিল্পী মঙ্গলাকান্তি রায় সারিন্দা বাজিয়ে চেনা পাখির কলতানের বোল ফুটিয়ে তুলেছেন। পেতে চলেছেন পদ্মশ্রী সম্মান ৷

Read More
27 janu weather

চোখ রাখুন আবহাওয়ার খবরে

জানুয়ারির মাঝামাঝি শীতের প্রভাব কমে গিয়েছে। গরম পড়ছে। রোদের তেজ বেড়েছে। শীতের তীব্রতা একেবারেই কম। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তাপমাত্রা বেড়ে গিয়েছে উত্তরবঙ্গে।

Read More
india win newziland

অপ্রতিরোধ্য ভারত সিরিজ জয়ী

ইন্দোরে জয় ও রানের বন্যা ভারতের। ৯০ রানে জয় পেল ভারত। পরাজিত নিউজিল্যান্ড। ফলাফল: ৩-০। বিশ্বকাপ শুরুর আট মাস আগে এই জয় অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে ভারতকে। ম্যাচের ফলাফল: ভারত ৩৮৫-৯ (৫০) নিউজিল্যান্ড ২৯৫(৪১.২) । ম্যাচ সেরা হয়েছেন শার্দুল ঠাকুর। রোহিত শর্মা ও শুভমন গিলের দুরন্ত শতরান। রোহিত ৮৫ বলে ১০১ রান করেছেন। শুভমন ৭৮ বলে ১১২ রান করলেন। একদিনের ম্যাচে ৩০ তম শতরান করলেন রোহিত। অপ্রতিরোধ্য ভারত সিরিজ জিতল।

Read More
oscer and shaunak

অস্কার মঞ্চে শৌনকের ছবি

অস্কার মঞ্চে বাঙালির ছবি। শৌনক সেনের ছবি “অল দ্যাট ব্রিদস” মনোনীত হল অস্কারের তথ্যচিত্র বিভাগে ৷ একাধিক মঞ্চে প্রশংসিত ছবি “অল দ্যাট ব্রিদস”৷ আহত পাখিদের উদ্ধার করা ও চিকিৎসা করা সহ পক্ষী উদ্ধারের জীবন যাপন নিয়েই নির্মিত হয়েছে এই ছবিটি ৷ আন্তর্জাতিক মানচিত্রে ছবিটি প্রশংসাও পেয়েছে ৷ অস্কারের ডকুমেন্টারি ফিচার বিভাগে এবার এই ছবি মনোনয়ন পেল ৷

Read More
maicel madhusudan

মাইকেল মধুসূদন দত্তের জন্মদিবস

বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি তাঁর জন্ম। বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা তিনি। ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার ছিলেন।

Read More
weather and 25 janu

আজ আবহাওয়া

কলকাতা সহ জেলাগুলিতে সকালে ও রাতে হালকা কুয়াশা দেখা যাচ্ছে । বেলা বাড়তেই মেঘলা আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে । দিনের বেলায় শীত উধাও। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ।

Read More
nasa and opprtunity

অপরচুনিটি মঙ্গলের মাটিতে

২০০৪ সালের ২৪ জানুয়ারি। অপরচুনিটি পা রাখল মঙ্গলের মাটিতে। ছয় চাকা বিশিষ্ট রোবট চালিত রোভার যাত্রা শুরু করেছিল ২০০৩ সালের মাঝামাঝি সময়ে। মঙ্গলের আবহে মাটি ও পরীক্ষার পাশাপাশি মঙ্গল থেকে ছবি পাঠানোর কাজও শুরু করেছিল অপরচুনিটি।

Read More
saraswati protima

বীণাপাণির আরাধনা : পঞ্চমী তিথির সূচনা

২৬ জানুয়ারি সরস্বতী পুজো। মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজিত হয়ে থাকেন বাগদেবী। বীণাপাণির আরাধনায় মেতে উঠবেন সবাই। সরস্বতী পুজো মানেই শীতের শেষে বসন্তের আগমন। পড়ুয়াদের পার্বণ বলা হলেও ছোট – বড় সবাই মেতে ওঠেন দেবী সরস্বতী বন্দনায়। এবার জেনে নেওয়া যাক এ বছর বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো কখন অনুষ্ঠিত হবে। পঞ্জিকা ও শাস্ত্র মত অনুযায়ী বলা হয়েছে, এ বছর পঞ্চমী তিথি শুরু হচ্ছে আগামী ২৫ জানুয়ারি থেকে।

Read More