tripura election

ত্রিপুরায় নির্বাচনী উত্তাপ : প্রচারে বঙ্গ নেতৃত্ব

ত্রিপুরায় রাজনৈতিক পারদ চড়ছে। একদিকে তিপ্রামোথার চাপ। অন্যদিকে বিক্ষুব্ধ নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন দলের বেশ কয়েকজন পুরনো মুখ। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের পূর্বে চিন্তায় ত্রিপুরার শাসকদল বিজেপি ৷ এই পরিস্থিতির আবহে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব বিশেষ বৈঠকে বসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে ৷

Read More
weather

আবহাওয়ার বদল

বঙ্গোপসাগরে নিম্নচাপ। উত্তর ভারতে ফের আবহাওয়ার পরিবর্তন। দিল্লি সহ গাঙ্গেয় সমতল ভূমিতে সূর্য পরিষ্কার দৃশ্যমান হবে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে সকাল-সন্ধ্যা ও রাতে বেশ ঠান্ডা পড়ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে,একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় পর্যন্ত প্রভাব বিস্তার করেছে।

Read More
budget and sports

বাজেটে ক্রীড়াক্ষেত্রে রেকর্ড বরাদ্দ

রেকর্ড বরাদ্দ বাজেটে। ক্রীড়াক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য রেকর্ড বরাদ্দ করেছে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট -২০২৩ পেশ করার সময় জানিয়েছেন,ক্রীড়াক্ষেত্রে মোট ৩৩৯৩ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বাধিক।

Read More
jhulan and ipl

আইপিএলে বোলিং কোচের দায়িত্বে ঝুলন

আইপিএলে মুম্বই দলের সঙ্গে ঝুলন। মহিলাদের আইপিএলে বোলিং কোচের দায়িত্ব গ্রহণ করলেন প্রাক্তন তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামী। নিলামেও উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

Read More
budget and pan

প্যান কার্ডই সব ডিজিটাল সিস্টেমে গ্রহণযোগ্য : নির্মলা

দেশের শেষ পূর্ণাঙ্গ বাজেটে বিশেষ ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। নাগরিকদের জন্য বেশ স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় পর্বের বাজেটে কেওয়াইসি ও প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর ৷ কেওয়াইসি (KYC)পদ্ধতিকে সরলীকরণ করে দেওয়ার প্রস্তাব দিলেন নির্মলা সীতারমণ। ফাইনিন্সিয়াল সিস্টেমকে পুরোপুরি ডিজিটাল করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Read More
weather report

হাওয়া বদলের ইঙ্গিত

ফের হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর ।‌ কলকাতা সহ জেলায় হালকা শীতের অনুভূতি। এই শীতের আমেজ বেশ কয়েকটি দিন বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তীব্র ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে না। ফের তাপমাত্রা কমবে কলকাতার ।

Read More
budget-2023

একনজরে পূর্ণাঙ্গ বাজেট-২০২৩

পূর্ণাঙ্গ বাজেট-২০২৩ পেশ। একনজরে দেখে নিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট।
<নার্সিং কলেজ তৈরি থেকে ওষুধ প্রস্তুতকরণ গবেষণায় জোর। বাজেটে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে একাধিক ঘোষণা। <ডিজিটাল লাইব্রেরি থেকে একলব্য বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ। শিক্ষায় একাধিক ঘোষণা। <বার্ষিক ৭ লাখ টাকা আয়ে সম্পূর্ণ কর ছাড় বাজেটে। নতুন কর কাঠামোতে বার্ষিক ৭ লাখ টাকা আয়ে কোনও কর দিতে হবে না।

Read More
budget 2023

পূর্ণাঙ্গ বাজেট-২০২৩:একঝলকে জিনিসের দাম

সংসদে শেষ পূর্ণাঙ্গ বাজেট-২০২৩ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একঝলকে জেনে নিন কোন কোন জিনিসের দাম কমল বা বাড়ল। কেন্দ্রীয় সরকারের এটি দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে দাম কমল মোবাইল ফোনের। কমেছে টিভির দাম। কমেছে দাম ইলেকট্রিক যানবাহনেরও।

Read More
budget 2023

শেষ পূর্ণাঙ্গ বাজেট নির্মলার

লোকসভা নির্বাচনের পূর্বে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ৷ সংসদে বাজেট বক্তৃতায় ৭টি বিষয়ের জোর দেওয়ার বার্তা। প্রধানমন্ত্রীর স্বপ্ন-“সবকা সাথ সবকা বিকাশ”এই পরিকল্পনা মাথায় রেখেই বাজেট তৈরি ৷

Read More
gk knowledge

জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।

Read More