5 G services

ভারতে ৫-জি পরিষেবা

দুর্গাপুজোর ষষ্ঠীর দিনই ভারতে ৫-জি পরিষেবা চালু হল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দিল্লির প্রগতি ময়দানে এই পরিষেবা চালু হয়েছে ৷ ইন্ডিয়ান মোবাইল কনফারেন্স বা আইএমসি-র ষষ্ঠ সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷ এ বিষয়ে জানা যায়,আইএমসি ইভেন্টের উদ্দেশ্য হল- দেশে ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে নতুন প্রযুক্তির উপস্থাপনা ও আলোচনার পথ প্রশস্ত করা ৷

Read More
1 october and weather

আবহাওয়া সংবাদ

আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরের খাঁড়িতে তৈরি হয়েছে সাইক্লোনের মতো পরিস্থিতি ৷ তার প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফিরতে বিলম্ব ৷ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, দিল্লি ও হরিয়ানা সহ বেশ কিছু রাজ্যে ৫ অক্টোবর থেকে বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বাড়ছে।

Read More
weather and 30 september

চোখ রাখুন আবহাওয়ার খবরে

দুর্গাপুজোয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি অপেক্ষাকৃত কম বলে জানানো হয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। যার জেরে পুজোয় সপ্তমী ও অষ্টমী দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।

Read More
durga and thim

পুজো ঘিরে সৃষ্টিশীলতার রূপ

দুর্গাপুজোয় এখন থিম পুজোর চল। স্বীকৃতি মিলেছে ইউনেস্কোর। পুজোয় শিল্পীসত্তার বিকাশ। দুর্গাপুজো পরিচয় বহন করে আসছে বহু প্রাচীনকালথেকেই । বাংলার পুজোর অতীত ইতিহাস রয়েছে। এই পুজোর পথচলা একপ্রকার সৃষ্টিশীলতার ওপর দাঁড়িয়ে। পরিবর্তনের পথ ধরেই দুর্গাপুজো এগিয়ে চলেছে। গত তিন দশকে দুর্গাপুজোর আমূল বদল ঘটেছে।

Read More
kolkata and festival

উৎসব মুখর মহানগরী : জনজোয়ারের সম্ভাবনা : বৃষ্টির আশঙ্কা

আজ চতুর্থী। দুর্গাপুজোর প্রস্তুতি সমাপ্ত। প্রাণের উৎসবে মেতে উঠছে বাঙালি। রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তরে প্রান্তরে উৎসবের আমেজ। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও দুর্গা-পুজোর তৎপরতা। বাংলার এই শ্রেষ্ঠ উৎসব ঘিরে আয়োজন। চতুর্থী-র রাত থেকেই জনজোয়ারের সম্ভাবনা কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে। দুর্গাপুজোর পুজো মণ্ডপ সেজে উঠেছে দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য।

Read More
weather and 29 september

নজরে আবহাওয়া

দুর্গা পুজোর মহাষষ্ঠীতে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাতেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের এই মুহূর্তের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর শনিবার মহাষষ্ঠীর দিন ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে।পুজোয় মাঝে মধ্যে বৃষ্টির একটা পূর্বাভাসের কথা জানানো হয়েছে।

Read More
puja and durga

চোখ রাখুন: শারদীয়া দুর্গাপুজোর সময় নির্ঘন্ট

শারদ উৎসব-১৪২৯। আনন্দময়ীর আগমনী বার্তা। উৎসবের পদধ্বনি। মহামিলনযজ্ঞ আগত। আজ তৃতীয়া তিথি। দু-দিন বাদেই দেবী মায়ের বোধন শুরু হবে। কাশফুলের ঢেউ বইছে। মাঝে মাঝে বর্ষার আবহে নীল সাদা মেঘের ফেলা আকাশে । দেবী মায়ের আনন্দযজ্ঞ-তে সামিল হয়ে উঠুন সবাই। সার্থক ও সুন্দর হোক পুজোর দিনগুলি ।

Read More
weather and 28 september

আবহাওয়া বার্তা

আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস দেওয়া হয়েছে,দুর্গাপুজোর সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নবমী থেকে। এক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে,উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত গিয়ে মিশে যাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। তা ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

Read More
weather and 27 september

আবহাওয়ার খবর

দেশের কয়েকটি রাজ্যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ৷ মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, ২৭সেপ্টেম্বর থেকে ৩০সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হবে। অন্ধ্রপ্রদেশ,তামিলনাড়ু ও পুদুচেরি সহ কয়েকটি রাজ্যে বজ্র বিদ্যুত সহ বৃষ্টি হবে ৷ অসম, মেঘালয়েও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

Read More