ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ কৃষি দপ্তরের
রাজ্য কৃষি দপ্তর আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সহায়তা দিতে প্রাথমিক ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। মোট ৯টি জেলার জন্য এই টাকা বরাদ্দ হয়েছে।
রাজ্য কৃষি দপ্তর আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সহায়তা দিতে প্রাথমিক ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। মোট ৯টি জেলার জন্য এই টাকা বরাদ্দ হয়েছে।
চিনকে সতর্ক করে ভারতের পাশে থাকার স্পষ্ট বার্তা আমেরিকার। সূত্রের খবর, এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের খবর, ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
পুরো ১০০শতাংশ চা শ্রমিক নিয়ে উত্তরবঙ্গের ২৮০টিরও বেশি চা বাগান খুলে গেল । সূত্রের খবর , কম করে সাড়ে ৪ লক্ষ স্থায়ী ও অস্থায়ী চা শ্রমিক কাজে যোগ
দিয়েছেন।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃকর্মী প্রভিডেন্ট ফান্ড দফতর মিউটেশন খাতে বাড়তি পেনশন হিসাবে ৮৬৮কোটি এবং বকেয়া হিসেবে ১০৫ কোটি মঞ্জুর করেছে।
ব্রাজিলে ফুটবল ফেরাতে মরিয়া রাষ্ট্রপতি। করোনা মহামারীতে জেরবার গোটা বিশ্ব। তার হাত থেকে রেহাই মেলেনি ব্রাজিলেরও। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকায় করোনার অন্যতম হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে দেশটি।
ভেঙে পড়া গাছ বসিয়ে পরিবেশ দিবসের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আম্ফান-এর ঝাপটায় শহরের বিস্তীর্ণ অংশে বড় বড় গাছ উপড়ে গিয়েছে।
নাসার ভেন্টিলেটর তৈরির লাইসেন্স পেল ৩ ভারতীয় সংস্থা। সূত্রের খবর, করোনা আক্রান্তদের জন্য নাসার তৈরি ভেন্টিলেটর উৎপাদনের লাইসেন্স পেল ওই সংস্থারা।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে কেন্দ্রের কাছে ৩০০ কোটি টাকা চাইছে শিক্ষা দপ্তর। এই সংক্রান্ত বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে বলে খবর।
রাজ্যসভার ১৮টি আসনের জন্য ১৯ জুন ভোটগ্রহণ। ঘোষণা করল কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, এই আসনগুলির জন্য ভোট হওয়ার কথা ছিল মার্চ মাসে।
“ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড” প্রকল্পে তৎপরতা কেন্দ্রের। পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যকে এই প্রকল্পে দ্রুত যুক্ত হওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টনমন্ত্রী রামবিলাস পাসোয়ান।