আজ আবহাওয়া
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে । পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে বলে বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে।
