poila baisak

সূচনা হবে নতুন বঙ্গাব্দ-১৪৩০

বাংলা ক্যালেন্ডারে এখন চৈত্রমাস। বাংলা বর্ষের এটি বছরের শেষ মাস। আগত বৈশাখ মাস। সূচনা হবে নতুন বঙ্গাব্দ।১৪২৯-কে বিদায় জানিয়ে আমরা পা রাখব ১৪৩০-এ। পুরনোকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত। বাংলা বর্ষবরণের আনন্দে মাতবে আপামর বাঙালি।

Read More
ranking pv sindhu

ক্রমতালিকায় ৯ নম্বরে পিভি সিন্ধু

বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা ক্রমতালিকা প্রকাশ করেছে। ওই ক্রমতালিকায় ৯ নম্বরে রয়েছেন পিভি সিন্ধু। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। ভারতীয় তারকা লক্ষ্য সেনের অবনমন হল। তিনি নামলেন ২৫ নম্বরে। পুরুষদের তালিকায় ভারতের এইচ এস প্রণয় ৯ নম্বরে।

Read More
weather 22 march

আবহাওয়ার উন্নতি

কমে যাবে ঝড়-বৃষ্টির পরিমাণ। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে ঝলমলে রোদ। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আগামী কাল থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে ।

Read More
chaitra amavarsya

চৈত্র অমাবস্যা ব্রত

আজ ২১মার্চ মঙ্গলবার। চৈত্র মাসের অমাবস্যা। মঙ্গলবার তাই এটি ভৌম অমাবস্যা নামে পরিচিত। অমাবস্যাটি বিশেষ ভাবে পালিত হয়ে থাকে । পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলে থাকেন,এই শুভ দিনটিতে গঙ্গা বা নদীতে স্নান করতে পারেন। এই গুরুত্বপূর্ণ তিথিতে পুজো-পাঠ করা ভালো। পূর্বপুরুষদের জলদানও করতে পারেন।পূর্বপুরুষগণ উত্তরসূরিদের শুভ কর্ম থেকে তৃপ্তি ও শান্তিলাভ করতে পারবেন। পরিবারের পরলোকগত সদস্যদের তুষ্ট করার দিনও বলা হয়ে থাকে।

Read More
happiest country finland

আনন্দময় দেশ ফিনল্যান্ড

“ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট” প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। আন্তর্জাতিক আনন্দ দিবস-এ বিশ্বের সব চেয়ে আনন্দময় দেশ হিসেবে উঠে এল ফিনল্যান্ডের নাম। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে,এই নিয়ে ৬ বার শীর্ষে এসেছে ফিনল্যান্ড দেশটি। ফিনল্যান্ডের পরে দ্বিতীয় স্থানে উঠে এল ডেনমার্কের নাম। ভারতের স্থান ১২৬ তম। রাশিয়ার স্থান ৭২। ইউক্রেনের ৯২। মূলত দেশের মাথা পিছু আয়,সামাজিক নিরাপত্তা,স্বাস্থ্য,স্বাধীনতা সহ দুর্নীতি মোকাবিলার বিষয়গুলি নিয়ে রিপোর্ট তুলে ধরে রাষ্ট্রপুঞ্জ।

Read More
rahim and bangladesh

বাংলাদেশ ক্রিকেটে নয়া দুটি রেকর্ড

বাংলাদেশ ক্রিকেটে নয়া দুটি রেকর্ড। সিলেটে এই রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। দ্রুততম মুশফিকুর রহিম। তিনি ওয়ান ডে ক্রিকেটে ৬০ বলে সেঞ্চুরি করলেন অপরাজিত থেকে। ইনিংসের শেষ বলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন মুশফিকুর। বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ তুলেছে ৩৪৯-৬।

Read More
weather and 21 march

আবহাওয়ার খবর

দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। এছাড়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হবে বলে জানানো হয়েছে । উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির ইঙ্গিত।

Read More
badminton and an se young

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন

অল ইংল্যান্ডে সেরা আন সে ইয়ং। বিশ্বসেরা আকানে ইয়ামাগুচিকে হারিয়ে ফাইনালে উঠেন চিনের চেন ইউফেই। অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের ফাইনালে চেন হারলেন দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ংয়ের কাছে।

Read More
weather and 20 march

ফের বৃষ্টির পূর্বাভাস

ফের দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর, আকাশের আবারও মুখ ভার। বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে।পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

Read More