সঙ্গীত শিল্পী শিপ্রা বসুর প্রয়াণ দিবস
আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিপ্রা বসু। n
আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিপ্রা বসু। n
১৯৭০সালের ২২ এপ্রিলের ঘটনা। পরিবেশ সচেতনতা বাড়াতে প্রয়াস। এই উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল বসুন্ধরা দিবস। এটি পরিচিত আর্থ ডে হিসাবে। ১৯৯০ সাল থেকে ১৪১টি দেশের মাধ্যমে দিনটি পালিত হয়ে আসছে।
ধোনির চমক দেখা গেল। নাটকীয় ম্যাচে শেষ বলে মুম্বইকে হারাল চেন্নাই। ৩ উইকেটে জয়ী হল চেন্নাই সুপার কিংস। ম্যাচ সেরা হয়েছেন মুকেশ চৌধুরী। ১৩ বলে অপরাজিত ২৮ রান করলেন মহেন্দ্র সিং ধোনি।
হজমশক্তি বাড়াতে কার্যকরী হল- যোগাসন। শরীরের বাড়তি মেদ ঝরাতে এর গুরুত্ব রয়েছে। যে সব মানুষের হজমশক্তি কম তাঁদের পক্ষে ওজন কমানো খুব কঠিন। এক্ষেত্রে অনেক শরীর চর্চা করলেও অনেক সময় ফল পাওয়া যায় না। সেই সময় সবচেয়ে কার্যকরী বিষয় হল-যোগাসন। বেশ কয়েকটি যোগ ব্যায়াম এক্ষেত্রে প্রয়োজন। সমস্যা সমাধানে উপকারী। হজমশক্তি বাড়ানোর জন্য রোজ বেশ কিছু যোগাসন অভ্যেস করা দরকার। যোগাসনগুলি হল-উস্ট্রাসন,সেতু বন্ধাসন,সর্বাঙ্গাসন ও ত্রিকোণ আসন প্রভৃতি।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিত। পাশাপাশি ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি হয়েছে।
আজঃ শুক্রবার ০৮ বৈশাখ ১৪২৯; ই: ২২ এপ্রিল ২০২২ ধরিত্রী দিবস জন্মদিনঃ ভ্লাদিমির লেনিন তিথি: কৃষ্ণ ষষ্ঠী, দুপুর ১২:০৪ পর্যন্ত, পরে কৃষ্ণ সপ্তমী;পূর্বষাঢ়া নক্ষত্র, রাত্রি ১১:৩২ পর্যন্ত, পরে উত্তরাষাঢ়া নক্ষত্র;জন্মরাশি: ধনু। সূর্যোদয়: ০৫:১৪/ সূর্যাস্ত: ০৫:৫৫(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০২:৩২; রাত-০২:৩৭ভাটা:- দিন-০৭:২২; রাত-০৭:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে…
শুক্রবার ০৮ বৈশাখ ১৪২৯; ই: ২২ এপ্রিল ২০২২ ♈/মেষ (Aries): নিজের বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক ভ্রমণ ভারমুক্ত করবে। আজ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয় করতে হতে পারে। ঘরে কোন পরিবর্তন করার আগে বড়দের পরামর্শ নেওয়া প্রয়োজন অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি করতে পারে। একতরফা মোহ আজ সর্বনাশ ডেকে আনতে পারে। শুভ সংখ্যা:…
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন-২০২২। রাজ্য সরকারের নজরে তাজপুর ও দেউচা পাচামি। শিল্প মানচিত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তরবঙ্গকে। আইটি পার্ক এবং টি ট্যুরিজম নিয়ে বিশেষ ভাবনার কথা উল্লেখ করা হয়েছে । দু-দিনের শিল্প-সম্মেলনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার লগ্নি প্রস্তাব। সব মিলিয়ে রাজ্যে কর্মসংস্থানের পথ প্রশস্ত হচ্ছে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তাঁর মন্তব্য,”আমরা লড়াই করছি। উন্নয়ন কখনও থামানো যায় না। বাংলা সবসময় পথ দেখাত, আবার দেখাবে”।
আইপিএলে ৯ উইকেটে জয়ী হল দিল্লি ক্যাপিটালস। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব। ২৪ রানে ২ উইকেট পেয়েছেন কুলদীপ। এই ম্যাচের ফলাফল : পাঞ্জাব কিংস ২০ ওভারে অলআউট ১১৫ রান।
হরপ্রীতের ব্রোঞ্জ। মঙ্গোলিয়ায় চলতি এশীয় কুস্তি প্রতিযোগিতায় ভারতকে ব্রোঞ্জ দিলেন হরপ্রীত সিংহ। ৮২ কেজি বিভাগে তিনি পরাজিত করেছেন কাতারের প্রতিপক্ষ জাফর খানকে। অন্যদিকে ৬৭ কেজি বিভাগে সচিন সেরাওয়াত হারিয়ে দিয়েছেন উজবেকিস্তানের প্রতিপক্ষ মাহমুদ বাখশিলিয়েভকে।