রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
১৯৩৫ সালের ১ এপ্রিলের ঘটনা। আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সমস্যার মোকাবিলা করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল। এই ব্যাঙ্কের প্রধান কার্যালয় মুম্বইতে অবস্থিত।
১৯৩৫ সালের ১ এপ্রিলের ঘটনা। আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সমস্যার মোকাবিলা করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল। এই ব্যাঙ্কের প্রধান কার্যালয় মুম্বইতে অবস্থিত।
আজকের দিনে চেক সাহিত্যিক মিলান কুন্দেরা জন্মগ্রহণ করেছিলেন। ১৯২৯ সালের ১ এপ্রিল তাঁর জন্ম। ১৯৭৫ সালে তিনি দেশ থেকে নির্বাসিত হয়েছিলেন। তাঁর বইগুলির মধ্যে রয়েছে- ‘দ্য জোক’ ও ‘ইগনোরেন্স’ প্রভৃতি।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মে মাসের শেষেই মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে,২৮ এপ্রিলের মধ্যেই প্রধান পরীক্ষকের নম্বর-সহ উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপত্র মূল্যায়ন করে জমা দেওয়ার বিষয়টি ইতিমধ্যেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
আবহ বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে রোদের তীব্রতা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। চৈত্রের দাবদাহ অব্যাহত রয়েছে। তবে তীব্র গরমের থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
আজঃ শুক্রবার ১৭ চৈত্র ১৪২৮; ই: ০১ এপ্রিল ২০২২ তিথি: অমাবস্যা, সকাল ১১:৪৪ পর্যন্ত, পরে শুক্ল প্রতিপদ;উত্তরভাদ্রপদ নক্ষত্র, সকাল ১০:৪১পর্যন্ত, পরে রেবতী নক্ষত্র;জন্মরাশি: মীন। সূর্যোদয়: ০৫:৩৩/ সূর্যাস্ত: ০৫:৪৮(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৯:৪৪; রাত-০৯:৪৯ভাটা:- দিন-০২:৩৪; রাত-০২:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৭৪%বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ২৪…
শুক্রবার ১৭ চৈত্র ১৪২৮; ই: ০১ এপ্রিল ২০২২ ♈/মেষ (Aries): যোগব্যায়াম ও ধ্যান মানসিকভাবে সুস্থ্য রাখতে সাহায্য করবে। আজ, বন্ধুদের সাথে কোনও অনুষ্ঠানে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে, তা সত্ত্বেও, আজ আর্থিক দিক সবল থাকবে। ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে সবার সম্মতির প্রয়োজন হতে পারে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন।…
কাতার বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা। দর্শকদের মধ্যে উৎসাহও বাড়ছে। ফিফা সূত্রের খবর, প্রথম পর্বেই বিক্রি হয়েছে ৮ লক্ষ ৪ হাজার ১৮৬টি টিকিট।
কেন্দ্রীয় সরকার এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ৩১ মার্চ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সরকার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ সই করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ওই দেশের শিক্ষা দফতরের উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরি ভার্চুয়াল এক বক্তৃতায় বাংলাদেশ সৃষ্টির পেছনে ত্রিপুরার মানুষের ভূমিকার কথা উল্লেখ করেছেন।
১৯৮২ সালের ৩১ মার্চের ঘটনা। আজকের দিনে শিয়ালদহ স্টেশন সংলগ্ন উড়ালপুলের উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। যা বিদ্যাপতি সেতু নামে পরিচিত।