বসন্তের পরিবেশে গরম বাড়ার ইঙ্গিত
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এরপর এই নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা ।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এরপর এই নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা ।
আজঃ বুধবার ০১ চৈত্র ১৪২৮; ই: ১৬ মার্চ ২০২২ জন্মদিনঃ রাজশেখর বসু তিথি: শুক্ল ত্রয়োদশী, দুপুর ১২:৫৩ পর্যন্ত, পরে শুক্ল চতুর্দশী;মঘা নক্ষত্র, রাত্রি ১২:০৫ পর্যন্ত, পরে পূর্বফাল্গুনী নক্ষত্র;জন্মরাশি: সিংহ। সূর্যোদয়: ০৫:৪৮/ সূর্যাস্ত: ০৫:৪২(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৮:৫৬; রাত-০৯:০১ভাটা:- দিন-০১:৪৬; রাত-০১:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৪৬%বায়ু…
বুধবার ০১ চৈত্র ১৪২৮; ই: ১৬ মার্চ ২০২২ ♈/মেষ (Aries): মানসিক শান্তির জন্য উত্তেজনার প্রশমন প্রয়োজন। কোন দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে যেতে হবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ মেজাজ চাঙ্গা করে তুলবে। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে। শুভ সংখ্যা: ৭ ♉/বৃষ (Taurus): দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার…
করাচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে চাপে রয়েছে পাক দল। দলের প্রথম ইনিংস শেষ মাত্র ১৪৮ রানে। প্রত্যুত্তরে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ৮১ রান। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩ উইকেট দখল করেছেন ২৯ রান দিয়ে।
দোহায় শুরু হল এশীয় স্নুকার প্রতিযোগিতা। জয় দিয়ে শুরু করলেন পঙ্কজ। পঙ্কজ আডবাণী হারিয়েছেন শ্রীলঙ্কার মহম্মদ তাহা ইরশতকে। কাতারের প্রতিপক্ষ মনসুর আলোবাইদিলকেও পরাজিত করেছেন তিনি।
ড়ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। গালওয়ান সংঘর্ষের পর চিনের সঙ্গে লাদাখ সীমান্ত বরাবর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩২টি সড়কের মধ্যে ৮টির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর। সূত্রের খবর, সংঘর্ষের পরিস্থিতিতে লাদাখ সীমান্তে দ্রুত সেনা পৌঁছানোর জন্য ৩২টি হেলিপ্যাড তৈরির কাজও শুরু হয়েছে।
ফুলের আবির প্রসারে উদ্যোগী রাজ্য। দোল-হোলি বা বিভিন্ন উৎসবে প্রকৃতির রঙের সমারোহ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবার আসরে রাজ্য সরকার। বিভিন্ন ফুল, পাতা ও শিকড় থেকে ভেষজ আবির তৈরির বিষয়টি এখন সবারই প্রায় জানা।
আজকের দিনে জুলিয়াস সিজার প্রয়াত হয়েছিলেন। প্রাচীন রোমে প্রজাতন্ত্র বিলোপ এবং নতুন রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।
আগামী রবিবার ২০ মার্চ থেকে প্রচার শুরু করতে চলেছেন শত্রুঘ্ন সিনহা। তৃণমূলের দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ করা যায়, আসানসোল লোকসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে মুম্বাই চলচ্চিত্র অভিনেতা ও একসময়ের বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহাকে ।