প্রথম এশিয়ান গেমস
১৯৫১ সালের ৪ মার্চের ঘটনা। আজকের দিনে নতুন দিল্লিতে শুরু হয়েছিল প্রথম এশিয়ান গেমস। ১১টি দেশ থেকে ৪৮৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন। ১১ মার্চ পর্যন্ত এই ক্রীড়ানুষ্ঠান চলে।
১৯৫১ সালের ৪ মার্চের ঘটনা। আজকের দিনে নতুন দিল্লিতে শুরু হয়েছিল প্রথম এশিয়ান গেমস। ১১টি দেশ থেকে ৪৮৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন। ১১ মার্চ পর্যন্ত এই ক্রীড়ানুষ্ঠান চলে।
আজকের দিনে লালা হরদয়াল প্রয়াত হয়েছিলেন। ১৯৩৯ সালের ৪ মার্চ তিনি প্রয়াত হন। বিদেশে বসবাসকারী ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের জন্য তিনি আমেরিকায় গদর পার্টি স্থাপন করেছিলেন।
আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ভানু বন্দোপাধ্যায়। ১৯৮৩ সালের ৪ মার্চ তিনি প্রয়াত হন।
আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তরু দত্ত। ১৮৫৬ সালের ৪ মার্চ তাঁর জন্ম। তিনি ছিলেন একজন ভারতীয় কবি,
আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। আবহাওয়া দফতর সূত্রের খবর, দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আজঃ শুক্রবার ১৯ ফাল্গুন ১৪২৮; ই: ০৪ মার্চ ২০২২ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি তিরোধান দিবসঃলালা হর দয়ালভানু বন্দ্যোপাধ্যায় তিথি: শুক্ল দ্বিতীয়া, রাত্রি ০৯:৫১ পর্যন্ত, পরে শুক্ল তৃতীয়া;উত্তরভাদ্রপদ নক্ষত্র;জন্মরাশি: মীন। সূর্যোদয়: ০৫:৫৯/ সূর্যাস্ত: ০৫:৩৭(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-১১:২০; রাত-১১:২৫ভাটা:- দিন-০৪:১০; রাত-০৪:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা:…
শুক্রবার ১৯ ফাল্গুন ১৪২৮; ই: ০৪ মার্চ ২০২২ ♈/মেষ (Aries): খুশিতে ভরা একটি দিন। নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আজ কিছু আর্থিক পুরষ্কার পাওয়ার সম্ভাবনা। কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে লক্ষ্যে পৌঁছনো সম্ভব হবে। আজ সমস্যাগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। বিবাহিত জীবনের একঘেয়েমি থেকে বেরোনোর জন্য কিছু উত্তেজনার মূহর্ত খুঁজে বের করা প্রয়োজন।…
ভারতের সফর। জুন মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে ভারত। এই ম্যাচ দুটি হবে আগামী ২৬ ও ২৮ জুন। আইরিশ ক্রিকেট সংস্থা এই খবর জানিয়েছে। সূত্রের খবর, দ্বিতীয় সারির ভারতীয় দল পাঠানো হবে ওই দেশে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। সূত্রের খবর, পূর্বের সূচি অনুযায়ী আগামী ২ থেকে ২০ এপ্রিল ওই পরীক্ষা নেওয়ার কথা ছিল।
মাধ্যমিক শুরু হতে চলেছে। তবে কোথাও কোথাও নিয়ম-বিধি নিয়ে জটিলতা কাটেনি। সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে-সব নিয়ম সাধারণভাবে প্রযোজ্য হয়ে থাকে, সেগুলি এবার কার্যত একই রয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা।