রঙের উৎসবে রঙ বিক্রি নিয়েই সংশয়ে প্রস্তুতকারকেরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বসন্ত দুয়ারে । প্রকৃতি সেজে উঠেছে। বসন্ত মানেই রংয়ের উৎসব। প্রকৃতির সঙ্গে রাঙিয়ে নেওয়ার দিন। করোনা আবহে দোল বা রঙ খেলা থেকে সরে ছিলেন অনেকেই । এবার পরিস্থিতির অনেকটা বদল ঘটেছে। দোল-উৎসব জমে উঠবে বলে মনে করা হচ্ছে । এ বছর দোলযাত্রা ১৭ মার্চ। হোলি ১৮ মার্চ । পূর্ণিমা তিথি অনুযায়ী শাস্ত্র বিশেষজ্ঞ ও পণ্ডিতেরা জানিয়েছেন, ১৭ মার্চ দুপুর ১.২৯ মিনিটে শুরু হবে এবং ১৮ মার্চ দুপুর ১২.৪৭মিনিটে তা শেষ হবে।
উল্লেখ করা যায়, লাল, গোলাপি, সবুজ, কমলা সহ নানা রঙের আবীর ও রঙ তৈরিতে ব্যস্ত প্রস্তুতকারকেরা। বিভিন্ন রঙের আবীরের রকমারি বাজার রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। করোনা আবহের সেই রেশ এ বছর না থাকলেও সমাজের একটা অংশের মানুষের দুশ্চিন্তা রয়েই গিয়েছে। রঙ ও আবীর বিক্রি নিয়ে সংশয়ে রয়েছেন ওই সব রঙ প্রস্তুতকারকেরা। অর্ডার পাওয়া নিয়ে উদ্বেগ রয়েই গিয়েছে। রঙের উৎসব এলেও রঙ বিক্রি নিয়ে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। (ছবি: সংগৃহীত)

