আইসিসি-র ক্রিকেট কমিটির প্রধান সৌরভ
আইসিসি ক্রিকেট কমিটির প্রধান হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনিল কুম্বলের পরিবর্তে আইসিসি-র ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভকে।
আইসিসি ক্রিকেট কমিটির প্রধান হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনিল কুম্বলের পরিবর্তে আইসিসি-র ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভকে।
রেলের বুকিং বন্ধ থাকবে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত ৬ ঘন্টা রেলের আসন সংরক্ষণ ব্যবস্থা বন্ধ থাকার কথা জানিয়েছে রেল। এ বিষয়ে রেল সূত্রে জানানো হয়েছে, প্রতি রাতে সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে ৪৩২টি করে ট্রেনের নম্বর বদল করছেন রেলের তথ্য প্রযুক্তি শাখার আধিকারিকরা।
পর্যটকদের জন্য খুশির খবর। রেল সূত্রের খবর, আগামী ২২ নভেম্বর থেকে নিউ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জংশনের মধ্যে চলা ভিস্তাডোম টুরিস্ট এক্সপ্রেস সপ্তাহে ৩ দিনের পরিবর্তে প্রতিদিন চালানো হবে বলে জানানো হয়েছে।
আজকের দিনে ওয়াল্ট ডিজনির ‘স্টিমবোট উইলি’ কার্টুন-ফিল্ম মুক্তি পেয়েছিল। এই ছবিতে মিকি মাউজ ও তার বান্ধবী মিনির প্রথম আত্মপ্রকাশ ঘটে। সেই তারিখটি ছিল ১৯২৮ সালের ১৮ নভেম্বর।
আজকের দিনে বাঙালি স্থপতি বিদ্যাধর ভট্টাচার্যের তৈরি নকশায় রাজস্থানের রাজধানী জয়পুর শহরের দ্বারোদ্ঘাটন হয়। সেই তারিখটি ছিল ১৭২৭ সালের ১৮ নভেম্বর।
আজ: বৃহস্পতিবার ০১ অগ্রহায়ণ ১৪২৮; ই: ১৮ নভেম্বর ২০২১ শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা (স্মার্ত মতে) জন্মদিনঃ বটুকেশ্বর দত্ত তিথি: শুক্ল চতুর্দশী, সকাল ১১:৩০পর্যন্ত, পরে পূর্ণিমা;ভরণী নক্ষত্র;জন্মরাশি:মেষ।সূর্যোদয়: ০৫:৫৪/ সূর্যাস্ত: ০৪:৪৮(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ০৮:৫৬; রাত- ০৯:০১ভাটা:- দিন- ০১:৪৬; রাত- ০১:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া: সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৬২%বায়ু…
বোল্টের আলিঙ্গন। টি-টোয়েন্টি বিশ্বকাপ অধরা থেকে গেল নিউজিল্যান্ডের। তবে দৃষ্টান্ত স্থাপন করলেন ট্রেন্ট বোল্ট। সূত্রের খবর, দুবাইয়ে নিউজিল্যান্ডের টিমবাসের চালক সন্তোষ বোল্টের সঙ্গে নিজস্বী তোলার অনুরোধ জানিয়েছিলেন।
বাবরকে পরামর্শ দিলেন ওয়াসিম আক্রম। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার বাবর আজম না হওয়ায় হতাশ হলেন না আক্রম। প্রাক্তন পাক অধিনায়ক মন্তব্য করেছেন, বাবর ধারাবাহিক ভাল রান করেছে।
রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনেই শীঘ্রই ১৫ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চাইছে। এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।
আগে স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিনস স্কলারশিপের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পাওয়া আবশ্যিক ছিল। এবার তা কমিয়ে ৬০ শতাংশ নম্বর করা হয়েছে।