বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস
আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। আজকের দিনটিতে প্রয়াত হয়েছিলেন তিনি। ১৯৫০ সালের ১ নভেম্বর তিনি প্রয়াত হন। ঘাটশিলায় মৃত্যু হয়েছিল তাঁর। প্রকৃতি প্রেমিক হিসাবে পরিচিত হয়েছিলেন এই সাহিত্যিক।
আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। আজকের দিনটিতে প্রয়াত হয়েছিলেন তিনি। ১৯৫০ সালের ১ নভেম্বর তিনি প্রয়াত হন। ঘাটশিলায় মৃত্যু হয়েছিল তাঁর। প্রকৃতি প্রেমিক হিসাবে পরিচিত হয়েছিলেন এই সাহিত্যিক।
প্যারিসে শেষ চারেই বিদায় সিন্ধুর। অলিম্পিক্সে ২ বার পদকজয়ী পি ভি সিন্ধুর আবারও বিদায়। উল্লেখ করা যায়, গত সপ্তাহে ওডেন্সে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন ডেনমার্ক ওপেন থেকে।
প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি অ্যালান ডেভিডসন ও অ্যাশলে ম্যালেট। অস্ট্রেলীয় ক্রিকেটের দুই প্রাক্তন তারকার প্রয়াণ। ৭৬ বছর বয়সী ম্যালেট ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করেছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে অশ্বিনকে রাখার বিষয়ে অভিমত প্রকাশ করলেন গ্রেম সোয়ান। প্রাক্তন ইংল্যান্ডের স্পিনার জানিয়েছেন, বড় ম্যাচের রং পাল্টে দেওয়ার ক্ষমতা রয়েছে অশ্বিনের।
ফাইনালে ঋতু। ৫২ কেজি বিভাগে এমএমএ অ্যান্টমওয়েট গ্রঁ প্রি-এর ফাইনালে পৌঁছে গেলেন ঋতু ফোগত। শেষ চারে তিনি পরাজিত করলেন ফিলিপাইনসের জেনেলিন ওল্সমিনকে।
ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ৯০.৮ কোটি ডলার কমেছে। গত ২২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে এই পরিসংখ্যান সামনে এসেছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী জানানো হয়েছে, এক্ষেত্রে তা দাঁড়িয়েছে ৬৪,০১০ কোটি ডলার।
ইন্দিরা গান্ধির প্রয়াণ দিবস আজ। আজকের দিনে ইন্দিরা গান্ধি তাঁর দেহরক্ষীদের হাতে নিহত হয়েছিলেন। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তিনি প্রয়াত হন। ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
আজকের দিনে বল্লভভাই প্যাটেল জন্মগ্রহণ করেছিলেন। ১৮৭৫ সালের ৩১ অক্টোবর তাঁর জন্ম। স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। ‘লৌহ মানব’ হিসেবে আখ্যা দেওয়া হয় তাঁকে।
অভয়ের আবেদন। ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচের জন্য আবেদন করলেন অভয় শর্মা। প্রথম শ্রেণির ক্রিকেটার হিসাবে তাঁর জনপ্রিয়তা ছিল। সূত্রের খবর, ৫২ বছর বয়সী এই ক্রিকেটার এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ ভারত ও মহিলা দলের সঙ্গে কাজ করেছেন।
নতুন দায়িত্বে সারা টেলর। পুরুষদের পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মহিলা কোচ নিযুক্ত হতে চলেছেন সারা। আবু ধাবি টি-টোয়েন্টি লিগে এমনই ভূমিকায় দেখা যাবে প্রাক্তন ইংল্যান্ড উইকেটকিপার সারা টেলরকে।