রাজ চক্রবর্তীর শুটিং সেটে হাজির বিশেষ অতিথি!

রাজ চক্রবর্তী বর্তমানে ব্যস্ত তাঁর দ্বিতীয় ওয়েব সিরিজ় ‘বাবলি’র শুটিং নিয়ে। মৌলিক গল্পের তুলনায় সাহিত্য-নির্ভর কাজের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা থাকে। তাই বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে এই সিরিজ়ের শুটিং অত্যন্ত মন দিয়ে করছেন রাজ।

সিরিজ়ের মুখ্যচরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবীর চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে কলকাতায় সিরিজ়ের শেষ পর্যায়ের শুটিং চলছে।

এই সময় হঠাৎ সেটে এসে হাজির এক বিশেষ অতিথি। পরিচালক তাকে দেখে আহ্লাদে আটখানা। এই অতিথি কে আর নয়, রাজ-শুভশ্রীর বড় পুত্র ইউভান চক্রবর্তী।

রাজ-শুভশ্রী উত্তরবঙ্গে বাবলির শুটিংয়ে ইউভান আর কন্যা ইয়ালিনীকে নিয়ে যেতে পারেননি। ফলে দু’জনেরই মন পড়েছিল বাড়িতে। শুভশ্রী তো মাঝেমাঝেই ছেলের ছবি পোস্ট করছিলেন ইনস্টাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *