চিকিৎসায় সাড়া দিচ্ছেন মিঠুন, দেখে এসে জানালেন দেব!

শনিবার সন্ধ্যায় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেব। মিঠুনের সুস্থতা সম্পর্কে দেব আশ্বাস দিয়েছেন এবং বলেছেন, “মিঠুন দা ভাল আছেন, সুস্থ আছেন। মজায় আছেন। চিন্তার কিছু নেই। রুটিন চেকআপ-এর জন্য ভর্তি করানো হয়েছে মিঠুনদাকে।”

মিঠুনের শারীরিক অবস্থা সম্পর্কে দেব আরও বলেছেন, “ঠাকুরের কাছে প্রার্থনা করি মিঠুনদা যাতে দ্রুত সেরে ওঠেন। মিঠুনদা আমার বাবার মতো। আমার মনে হয় কাল ছেড়ে দেবে দাদাকে।”

মিঠুন চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
ডানদিকটা খানিক দুর্বল হয়ে গিয়েছে।হাত নাড়াতে কষ্ট হচ্ছে অস্বস্তিও রয়েছে।
তিনি পুরোপুরি সজ্ঞানে।চিকিৎসকদের সঙ্গে অল্প কথাও বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *