জেমস বন্ড সিরিজের প্রথম ছবি
আজকের দিনে শন কনারি ও উরসুলা অ্যান্ড্রেস অভিনীত জেমস বন্ড সিরিজের প্রথম ছবি ‘ডক্টর নো’ মুক্তি পেয়েছিল। ১৯৬২ সালের ৫ অক্টোবরের সেই ঘটনা।
আজকের দিনে শন কনারি ও উরসুলা অ্যান্ড্রেস অভিনীত জেমস বন্ড সিরিজের প্রথম ছবি ‘ডক্টর নো’ মুক্তি পেয়েছিল। ১৯৬২ সালের ৫ অক্টোবরের সেই ঘটনা।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভবানীপুর উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জোট হয়নি। বাকি উপনির্বাচনগুলিতেও জোট হচ্ছে না। তবে জোট ভাঙার ঘোষণাও হয়নি। এবার রাজ্যের ৪ আসনের প্রার্থী ঘোষণা করে একপ্রকার কংগ্রেসের সঙ্গে জোটে নারাজ বামেরা। আগামী ৩০ অক্টোবর রাজ্যের ৪টি কেন্দ্রে উপনির্বাচন হবে। সিপিএমের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, শান্তিপুর ও খড়দহ আসনে লড়বে সিপিএম। অন্যদিকে দিনহাটা ও গোসাবায় লড়বে দুই শরিক ফরওয়ার্ড ব্লক ও আরএসপি ৷
মনু ভাকেরের হ্যাটট্রিক। পেরুর রাজধানী লিমায় আয়োজিত আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতীয় দলের বিরাট সাফল্য। জোড়া সোনা পেলেন মনু ভাকের।
ভারতের রুপো। বিশ্ব দাবা প্রতিযোগিতায় এই প্রথমবার পদক জয়ী হল ভারতের মহিলা দল। ফাইনালে তাঁরা পরাজিত হয় রাশিয়ার বিরুদ্ধে। ম্যাচের ফলাফল ১-৩।
বাজার নিয়ন্ত্রক সেবি শেয়ার বাজারে বৈদ্যুতিন পদ্ধতিতে সোনা লেনদেনের ব্যাপারে সম্মতি দিয়েছে। এক্ষেত্রে জানা যায়, যার পোশাকি নাম ইলেকট্রনিক গোল্ড রিসিট (ইজিআর)।
আবাসনের পুজোয় নজর সুরক্ষায়। করোনা আবহের জেরে সব আবাসনেই এ বছরও বন্ধ পুজো মণ্ডপে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা হবে ভার্চুয়ালি।
দিঘার আকর্ষণ থাকলেও এবার পুজোয় পর্যটকদের বেশি টানছে মন্দারমণি। হোটেল অগ্রিম বুকিংয়ের হিড়িক দেখে এমনই পূর্বাভাস। উল্লেখ করা যায়, প্রতি বছর দুর্গাপুজোর ছুটিতে ভিড় হয় দিঘার সৈকত ক্ষেত্রে।
আজকের দিনে সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। কলকাতায় তিনি জন্মেছিলেন। ১৯৩১ সালের ৪ অক্টোবর তাঁর জন্ম হয়। বিশিষ্ট সঙ্গীতশিল্পী হিসাবে তাঁর দারুণ জনপ্রিয়তা রয়েছে।
আজকের দিনে লর্ড বেন্টিঙ্ক রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন জারি করেছিলেন। সেই তারিখটি ছিল ১৮২৯ সালের ৪ অক্টোবর।
রেকর্ড জয় মমতার। জয়জয়কার তৃণমূলের। ৩টি উপনির্বাচনেও জয়ের হাসি তৃণমূল কংগ্রেসের। ভবানীপুর উপনির্বাচনে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের ব্যবধান ৫৮,৮৩৫ ভোট। মে মাসে একুশে বিধানসভা নির্বাচন জিতে তাঁর দল রাজ্যে ক্ষমতাসীন হয়। দল সরকারে এলেও বিধায়ক হিসেবে নির্বাচিত হতে পারেননি। নন্দীগ্রামে পরাজিত হন। ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তৃণমূলনেত্রী।