নাবার্ডের বার্ষিক রিপোর্ট
নাবার্ডের ঋণ। সূত্রের খবর, নাবার্ডের দেওয়া মোট ঋণের অঙ্ক ২০২০-২১ অর্থবর্ষে ২৫.২ শতাংশ বেড়ে ৬ লক্ষ কোটি টাকা হয়েছে। নাবার্ডের বার্ষিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত অর্থবর্ষে তাদের আয় হয়েছে ৩৪,৬৭১.২ কোটি টাকা।
নাবার্ডের ঋণ। সূত্রের খবর, নাবার্ডের দেওয়া মোট ঋণের অঙ্ক ২০২০-২১ অর্থবর্ষে ২৫.২ শতাংশ বেড়ে ৬ লক্ষ কোটি টাকা হয়েছে। নাবার্ডের বার্ষিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত অর্থবর্ষে তাদের আয় হয়েছে ৩৪,৬৭১.২ কোটি টাকা।
এপ্রিল-জুন ত্রৈমাসিকে আমেরিকার ঋণপত্রে ভারতের অংশীদারি ২ হাজার কোটি ডলার বেড়ে ২২,০২০ কোটি হয়েছে বলে খবর। এক্ষেত্রে আরও জানা যায়, গত বছরের জুন মাস থেকে হিসেব অনুযায়ী তা বেড়েছে ৪ হাজার কোটি ডলার।
খুলছে গুরুদ্বার। সূত্রের খবর, শিখ তীর্থযাত্রীরা করোনা আবহের মধ্যেও আগামী মাস থেকে পাকিস্তানের কর্তারপুর সাহিব গুরুদ্বারে যেতে পারবেন। উল্লেখ করা যায়, আগামী ২২ সেপ্টেম্বর গুরু নানকের মৃত্যুবার্ষিকী উৎযাপিত হবে।
রেলের করোনা আবহের জেরে ৩৬ হাজার কোটি টাকা লোকসান হয়েছে বলে খবর। রেল প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে এই তথ্য তুলে ধরেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেন থেকে রেলের আয় হয় না। রোজগার হয় পণ্যবাহী ট্রেন থেকে।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পালিত হবে জন্মাষ্টমী। তবে কোন শুভক্ষণে পুজো করলে উপকার পাওয়া যাবে তা জানিয়েছেন বিশিষ্ট পণ্ডিত ও শাস্ত্রবিদরা। এ বিষয়ে তাঁদের বক্তব্য, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। মূলত সেই ভাবনাতেই জন্মাষ্টমী পালন করার প্রথা প্রচলিত।
নতুন নির্দেশিকা জারি করেছে ফোরাম ফর দুর্গোৎসব। এবার দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাওয়ার বিষয়ে এই নির্দেশিকা। যে নিয়মগুলি মানতে হবে তারই একনজর। দুর্গাপুজো ২০২১-এর জন্য নতুন এই নির্দেশিকা জারি করা হয়েছে।
সেরা মনিকা-সাথিয়ান জুটি। বুদাপেস্টে চলতি ডব্লিউটিটি কন্টেনডার্স প্রতিযোগিতার মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মনিকা বাত্রা ও জি সাথিয়ান জুটি।
ভারতে ফর্মুলা ফোর। এফআইএ ভারতের মাটিতে ফর্মুলা ফোর চ্যাম্পিয়নশিপ ও আঞ্চলিক ফর্মুলা ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনকে সমর্থন করেছে।
জন্মাষ্টমীতে বন্ধ বেলুড় মঠ। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউয়ে প্রায় ৪ মাস বন্ধ থাকার পর আগামী ১৮ আগস্ট খুলে যায় বেলুড় মঠ। করোনা প্রতিষেধকের দুটি ডোজের শংসাপত্র বা আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট দেখিয়ে মঠে প্রবেশ করতে পারছেন ভক্ত-দর্শনার্থীরা।
নয়া প্রধানমন্ত্রী মালয়েশিয়ায়। ইসমাইল সাবরি ইয়াকুব মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন।