আইসিসি টেস্ট রাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ড অধিনায়ক
আইসিসি টেস্ট রাঙ্কিং তালিকায় শীর্ষে উঠে এলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ছন্দে রয়েছেন রুট। তাঁর রেটিং পয়েন্ট ৯১৬। ২ নম্বরে চলে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
আইসিসি টেস্ট রাঙ্কিং তালিকায় শীর্ষে উঠে এলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ছন্দে রয়েছেন রুট। তাঁর রেটিং পয়েন্ট ৯১৬। ২ নম্বরে চলে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবি। বিজ্ঞানের স্নাতকোত্তর স্তরে আসন বাড়ানোর দাবি তুলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদ। এ বিষয়ে জানা গিয়েছে, বিজ্ঞান শাখায় স্নাতকে আসন বাড়লেও স্নাতকোত্তরে বাড়ানো হয়নি।
কমল সূচক। সূত্রের খবর, শেয়ার বিক্রির চাপে ঐতিহাসিক উচ্চতা থেকে কিছুটা নেমে এসেছে শেয়ার বাজার। উল্লেখ করা যায়, ২১৪.১৮ পয়েন্ট কমে সেনসেক্স ৫৭,৩৩৮.২১ পয়েন্টে থেমেছে। আবার নিফটি ৫৫.৯৫ পয়েন্ট কমে হয়েছে ১৭,২২৫.৭৫।
আজকের দিনে মার্কিন অভিনেত্রী সালমা ভালগারমা হায়েক জিমেনেস জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৬ সালের ২ সেপ্টেম্বর তাঁর জন্ম। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘ফ্রিডা’, ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’ প্রভৃতি।
আজকের দিনে প্রমথ চৌধুরী প্রয়াত হয়েছিলেন। সাহিত্যিক ও ‘সবুজ পত্র’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন তিনি। ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। তাঁর ছদ্মনাম ছিল ‘বীরবল’। ‘চার-ইয়া
ত্রিপুরায় রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে। ক্রমশ তৃণমূলের উত্থান ঘটছে। শাসক দল বিজেপির অন্দরে কোন্দল অব্যাহত। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও সুদীপ রায় বর্মনের মতান্তর ঘিরে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ পাল্টে যাচ্ছে। এই সংঘাতের জেরে উত্তর-পূর্বের রাজ্যটি নিয়ে চিন্তা বেড়েছে গেরুয়া শিবিরে।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় বার ক্ষমতায় এসে লক্ষ্য এখন শিল্প। পানাগড়ে পলিফিল্ম প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্প পার্কেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যকে এক নম্বরে নিয়ে যাওয়াই লক্ষ্য তাঁর।
বাসু পরাঞ্জপে (৮২) প্রয়াত হলেন। সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকর, সচিন তেন্ডুলকর-সহ অনেক ক্রিকেটারদের প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। মুম্বইয়ের অনেক ক্রিকেটার তাঁর হাতে প্রশিক্ষণ গ্রহণ করে তৈরি হয়েছেন। তাঁর পুত্র যতীন পরাঞ্জপেও ভারতীয় দলের হয়ে খেলেছেন। বাসু পরাঞ্জপের মৃত্যুর খবরে শোকাপ্রকাশ করেছে ক্রীড়ামহল।
পড়ুয়াদের মধ্যে খেলাধূলার বিস্তার। সেরা খেলোয়াড় তৈরি করতে প্রয়াস। সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে খেলার সুযোগ ও পরিকাঠামো আরও বাড়ানো দরকার বলে মনে করা হচ্ছে।
ওএনজিসি সমুদ্র গভীরে বায়ু বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিয়ে ভাবছে। রাষ্ট্রায়ত্ত ওএনজিসি সূত্রের খবর, বঙ্গোপসাগর ও আরব সাগরে সংস্থার তেল ও গ্যাস ক্ষেত্র রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে সমুদ্রে পরিকাঠামো গড়ে বায়ু বিদ্যুৎ উৎপাদন করতে উদ্যোগী সংস্থাটি।