Sensex-9

টানা দু-দিন বাড়ল শেয়ার বাজার

সেনসেক্সের রেকর্ড। টানা দু-দিন বাড়ল শেয়ার বাজার। গত সপ্তাহে পতনের জের কাটিয়ে ২২৬ পয়েন্ট বৃদ্ধির পর সেনসেক্স উঠেছে ৪০৩.১৯ পয়েন্ট। সূত্রের খবর, ৫৬,০০০ পয়েন্ট স্পর্শ করলেও শেষ পর্যন্ত তা থামল ৫৫,৯৫৮.৯৮ অঙ্কে। যা নতুন রেকর্ড হয়েছে।

Read More
Madhyamik Exam-1

সংক্ষিপ্ত পাঠ্যক্রমেই ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা

সংক্ষিপ্ত পাঠ্যক্রমেই হবে মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি করোনা আবহে। সূত্রের খবর, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে গত বছরের মতো প্রতিটি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ ছেঁটে দেওয়া পাঠ্যক্রমের ভিত্তিতে।

Read More
Sean Connery-1

অভিনেতা শন কনারির জন্ম দিবস

আজকের দিনে শন কনারি জন্মগ্রহণ করেছিলেন। স্কটল্যান্ডে তাঁর জন্ম হয়েছিল। ১৯৩০ সালের ২৫ আগস্ট তাঁর জন্ম। জেমস বন্ড চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য তিনি গোটা বিশ্বে জনপ্রিয়। অস্কার জয়ী হয়েছিলেন কনারি।

Read More
Dinesh Chandra Majumder-1.

আজকের দিনে বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার

আজকের দিনে বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার ও অনুজাচরণ সেন টেগার্টের গাড়িতে বোমা নিক্ষেপ করেছিলেন। ১৯৩০ সালের ২৫ আগস্ট সেই ঘটনা ঘটে। অনুজাচরণ সেন ঘটনাস্থলে মারা গেলেও দীনেশচন্দ্র ধরা পড়েছিলেন।

Read More
vistadome coache and duares

‘ভিস্টাডোম’ কোচে স্বল্প ব্যয়ে এবার ডুয়ার্স সফর

ভ্রমণপিপাসুদের জন্য খুশির খবর। এবার ‘ভিস্টাডোম’ কোচে ডুয়ার্স সফর স্বল্প ব্যয়ে। স্থানীয় সূত্রের খবর, শনিবার থেকে রাজ্যে চলবে ‘ভিস্টাডোম’ কোচ। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে চালানো হবে এই ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেন। এক্ষেত্রে আরও জানা যায়, ১৬৯ কিমি এই যাত্রাপথে সময় নেবে মাত্র ৬ ঘন্টা।

Read More
british council and traning

কলকাতা পুলিশের কমিউনিকেশন দক্ষতা বাড়াতে ট্রেনিং

কলকাতা পুলিশের কমিউনিকেশন দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিং দেবে ব্রিটিশ কাউন্সিল। বর্তমান সময়ে পুলিশের কাজের ক্ষেত্রে অনেক বদল ঘটছে। কমিউনিকেশনের ওপর আরও দক্ষতা বাড়াতে এই কোর্সের আয়োজন।

Read More
Durand Cup-1

৫ সেপ্টেম্বর থেকে শুরু ডুরান্ড কাপ ফুটবল

সেপ্টেম্বরে ডুরান্ড। আগামী মাসে কলকাতায় বসতে চলেছে ১৬ দলের ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। এ বিষয়ে জানা গিয়েছে, আইএসএল-এর ৫টি দল ছাড়াও অংশগ্রহণ করবে আই লিগের ৩টি দল।

Read More
Argentina-1

৫ সেপ্টেম্বর ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ

আর্জেন্টিনার জাতীয় দলে লিওনেল মেসি। আগামী মাসে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ম্যাচ রয়েছে ব্রাজিলের বিরুদ্ধে। এই ম্যাচের জন্য সম্প্রতি আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে। ওই দলে রয়েছেন মেসি।

Read More
Sania Mirza-1

ক্লিভল্যান্ড টেনিসে কোয়ার্টার ফাইনালে সানিয়া-ক্রিস্টিনা

কোয়ার্টার ফাইনালে সানিয়া-ম্যাকহেল। ক্লিভল্যান্ড টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সানিয়া মির্জা ও ক্রিস্টিনা ম্যাকহেল জুটি। প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে এই জুটি ৬-৩ ও ৬-২ ফলাফলে হারালেন ওকসানা কালাশনিকোভা এবং আন্দ্রেয়া মিতু জুটিকে।

Read More
Antarctica-1

আন্টার্কটিকার ওয়েডেল সাগরে হিমবাহ

হিমবাহে বিপত্তি। সূত্রের খবর, একটি হিমবাহ ভেসে চলেছে আন্টার্কটিকার ওয়েডেল সাগরে। এক্ষেত্রে বলা হয়েছে, বছরের শুরুতে আগামী ২৬ ফেব্রুয়ারি আন্টার্কটিকার ১৫০ মিটার পুরু ব্রান্ট আইস সেলফের উত্তরাংশ ভেঙেই এই হিমবাহের উৎপত্তি।

Read More